1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার আজ শামসুর রহমানের ৯৮তম জন্মদিন
শিরোনাম:
আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার

দেবিদ্বারে পূজামণ্ডপ পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ-“সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শক্তি, এটা ধরে রাখতে হবে”

  • প্রকাশিত : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

মোঃ আমজাদ হোসেন,কুমিল্লা উত্তর জেলা,বিশেষ প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “৫ আগস্টের পরে পূজা বন্ধ হয়ে যাবে, মানুষ পূজা করতে পারবে না—এমন ভয় দেখানো হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কোনো বিপত্তি ঘটেনি। আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা ধরে রাখতে হবে।”

মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালগড় ইউনিয়নের সংচাইল গ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজায় আগত নারীদের মাঝে শাড়ি বিতরণ করেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “বিশ্বাসের জায়গায় আমাদের পার্থক্য আছে, কিন্তু সামাজিক সম্প্রীতি অটুট রয়েছে। বড়শালগড় বাজারে হিন্দু-মুসলিম ব্যবসায়ীরা মিলেমিশে কাজ করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সবাই একসাথে পড়াশোনা করছে। দেবিদ্বারের অধিকাংশ ব্যবসায়ী হিন্দু ধর্মের হলেও কখনো কোনো সমস্যার সৃষ্টি হয়নি।”

তিনি আশ্বাস দিয়ে বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবসময় বজায় থাকবে। এনসিপির পক্ষ থেকে সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের কার্যক্রম নিয়ে কারো কোনো মতামত থাকলে সেটিও জানাতে পারেন।”

এছাড়া তিনি পূজামণ্ডপ ও শ্মশানের জন্য উপজেলা পর্যায়ে সরকারি বরাদ্দের কথা উল্লেখ করে বলেন, “আপনাদের প্রয়োজন হলে পূজা কমিটি বা মন্দির কমিটির সভাপতি দরখাস্ত করলে সেই বরাদ্দ পাওয়া যাবে।”

পরিদর্শনকালে দেবিদ্বার উপজেলার এনসিপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews