1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেবিদ্বার-৪ আসনে আলোচনার কেন্দ্রবিন্দু হাসনাত আবদুল্লাহ সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসায় এগিয়ে আছেন এনসিপি’র এই মুখ্য সংগঠক

  • প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ আমজাদ হোসেন,বিশেষ প্রতিবিধি: কুমিল্লা (উত্তর)

কুমিল্লার রাজনীতিতে এখন সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি — হাসনাত আবদুল্লাহ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এই তরুণ রাজনীতিক এখন দেবিদ্বার-৪ আসনের ভোটারদের কাছে এক পরিচিত ও প্রিয় মুখ।

রাজনীতির মাঠে তার সততা, মানুষের পাশে থাকার মানসিকতা এবং সাহসী ভূমিকা ইতিমধ্যেই স্থানীয়দের আস্থা অর্জন করেছে।
এলাকার সাধারণ মানুষ এখন বলছেন,
“দেবিদ্বারের রাজনীতিতে পরিবর্তনের প্রতীক হাসনাত আবদুল্লাহ।
জনগণের ভালোবাসায় শক্ত অবস্থান গড়েছেন তিনি।

দেবিদ্বার ও চান্দিনা অঞ্চলের, নিজ এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে নিয়মিত অংশগ্রহণ করেন হাসনাত আবদুল্লাহ।
তিনি শুধু রাজনীতিবিদ নন, বরং একজন সমাজকর্মী হিসেবেও কাজ করে যাচ্ছেন।
মানুষের সমস্যা শুনে সমাধানের চেষ্টা, অসহায়দের পাশে দাঁড়ানো — এসব কাজের মাধ্যমেই তিনি স্থানীয়দের ভালোবাসা পেয়েছেন।

একজন স্থানীয় সাথে কথা বললে তিনি বলেন,
“আমরা দেখেছি হাসনাত ভাইকে সড়কের ধুলাবালিতেও মানুষের সঙ্গে থাকতে। তিনি যে কথাগুলো বলেন, তা বাস্তবায়নও করেন — এটাই তার বড় শক্তি।”

অভিনব প্রতিবাদে আলোচনায় আসেন হাসনাত
গত ১০ অক্টোবর দেবিদ্বার–চান্দিনা সড়কের খানাখন্দে মাছের পোনা ছেড়ে প্রতীকী প্রতিবাদ জানান হাসনাত আবদুল্লাহ।
তার এই প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং পরে ঘটনাটি মন্ত্রণালয়ের নজর কাড়ে।

ফলাফল হিসেবে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ প্রায় ১৩ কোটি টাকার সংস্কার প্রকল্প প্রস্তাব করে, যা বর্তমানে অনুমোদনও পেয়েছে ।
এই উদ্যোগের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে তার প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।

এদিকে বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে এগিয়ে হাসনাত

দেবিদ্বার-৪ আসনে বর্তমানে বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী এবং জামায়াত থেকে ১ জন প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
কিন্তু নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও টানাপোড়েনে তারা ঐক্যবদ্ধ হতে না পারলেও মাঠে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন হাসনাত আবদুল্লাহ।

স্থানীয় বিশ্লেষকরা বলছেন —
“বিএনপি ও জোটের বিভক্তির কারণে জনগণ বিকল্প নেতৃত্ব হিসেবে হাসনাতকে গ্রহণ করছে।”

হাসনাত তরুণদের চোখে আশার প্রতীক, দেবিদ্বারের তরুণ সমাজ হাসনাত আবদুল্লাহর রাজনৈতিক সততা ও বাস্তববাদী চিন্তাধারায় অনুপ্রাণিত।
তারা মনে করে, পুরোনো রাজনীতির কৌশল ভেঙে নতুন ধারার রাজনীতির সূচনা করতে পারবেন তিনিই।

একজন তরুণ ব্যবসায়ী বাঙ্গুরীর আবুল হাসেম সাথে কথা বললে তিনি যমুনা এক্সপ্রেস কে বলেন,
“আমরা এমন একজন নেতাকে চাই যে সত, সাহসী, অন্যায়ের প্রতিবাদী, যিনি কথা রাখেন, মানুষের সঙ্গে থাকেন — হাসনাত ভাই সেই মানুষ।”
-আমরা দলমত নির্বিশেষে হাসনাত ভাইয়ের পাশে আছি।

দেবিদ্বারে এখন একটাই আলোচনা — হাসনাত আবদুল্লাহ

সাধারণ জনগণের এক বড় অংশ এখন বলছেন,
“দেবিদ্বারের রাজনীতি এখন হাসনাত ভাইয়ের হাতেই বদলে যাচ্ছে।”
তার জনপ্রিয়তা প্রতিদিন বাড়ছে, এবং রাজনৈতিক মহলও এখন স্বীকার করছে —
দেবিদ্বার-৪ আসনে হাসনাত আবদুল্লাহকে টপকানো এখন কঠিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews