1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেবীগঞ্জে লাইসেন্সবিহীন ইটভাটা পুনরায় চালু

  • প্রকাশিত : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

মোমিন ইসলাম সরকার (দেবীগঞ্জ,পঞ্চগড়) প্রতিনিধি:-পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী এলাকায় লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন দুটি ইটভাটা বন্ধ করার মাত্র কয়েকদিনের মধ্যেই পুনরায় চালু হয়ে গেছে। গত ৪ মার্চ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুব আলীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ‘কে এস বি ব্রিকস’ ও ‘এম এস ব্রিকস’ নামক ইটভাটাদ্বয়ের চুল্লির আগুন নিভিয়ে ভাটা দুটি গুঁড়িয়ে দেন।

তবে বিস্ময়করভাবে, মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই ভাটাগুলো আবারও চালু হয়ে যায়। আজ ৭ এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত দুইটি ইটভাটা সহ আশপাশের আরও কিছু ইটভাটায় আগের মতোই কাজ চলছে।
‘কে এস বি ব্রিকস’-এর ম্যানেজার হান্নান জানান, তারা উচ্চতর প্রশাসনের মৌখিক অনুমতি পাওয়ার পরই ইটভাটা পুনরায় চালু করেছেন। তবে তিনি লিখিত কোনো অনুমতির বিষয়ে কিছু জানাননি।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, “কোনো অবৈধ ইটভাটা যদি পুনরায় চালু হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
পরিবেশ অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, পঞ্চগড় জেলায় মোট অনুমোদিত ইটভাটার সংখ্যা ১২টি। কিন্তু বাস্তবে জেলায় ৩০টিরও বেশি ইটভাটা পরিচালিত হচ্ছে, যার মধ্যে অন্তত ৫০% ই ভাটার কোনো বৈধ কাগজপত্র নেই।
বিশেষজ্ঞদের মতে, একটি অবৈধ ইটভাটা বছরে গড়ে ৫০-৬০ টন কার্বন নির্গমন করে, যা আশপাশের পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এছাড়া ইটভাটার আশপাশে বসবাসরত শিশুদের মাঝে শ্বাসকষ্ট, চোখে জ্বালা, ত্বকের সমস্যার হার প্রায় ৪০% বেশি।
“অনুমোদনহীন ইটভাটা শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্য, জীববৈচিত্র্য এবং জলবায়ুতে বড় ধরনের প্রভাব ফেলে। এসব ইটভাটা থেকে নির্গত কার্বন মনোঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাস সরাসরি বাতাসকে দূষিত করে।”
সরেজমিনে দেখা যায়, ভাটার আশেপাশে শিশুদের খেলা করতে দেখা যাচ্ছে ধুলাবালি আর ধোঁয়ার মাঝে। মাঠে কাজ করছেন কৃষকরা, যাদের মুখে মাস্ক কিংবা চোখে সুরক্ষা নেই। ইটভাটার কালো ধোঁয়া আকাশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। ভাটার গেটের সামনে মাহিন্দ্র ট্রাকের দীর্ঘ সারি, প্রতিনিয়ত ইট পরিবহন করছে বিভিন্ন স্থানে।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “সরকারি অভিযান আমরা দেখেছি, কিন্তু কয়েকদিন পর আবার আগের মতো সব চলছে। তাহলে অভিযান কেন? এসব দেখে আমরা হতাশ।”
এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। তারা বলেন, “এভাবে চলতে থাকলে পরিবেশ ধ্বংস হয়ে যাবে, আর আইনের শাসনের প্রতি মানুষের আস্থা হারাবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews