
নিজস্ব প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের কাজিপুরে এক শিক্ষকের বিরুদ্ধে প্রতিবেশী এক নারীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটানাটি ঘটেছে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভবানীপুর গ্রামে। ভুক্তভোগী নারী জয়নাল আবেদীনের মেয়ে জনি খাতুন (৩০) এ বিষয়ে শুক্রবার (১৭মে) কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ঐ নারী।
অভিযুক্ত শিক্ষক একই এলাকার তফিজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ, তিনি ভবানীপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের সহকারী শিক্ষক ।
অভিযোগ সূত্রে জানা যায়, জনি খাতুনের মা মারা যাওয়ার পর অসুস্থ বাবাকে দেখভাল করার জন্য স্বামীর অনুমতি নিয়ে বাবার বাড়িতে যান তিনি।
বাবার বাড়িতে যাওয়ার পর থেকেই প্রতিবেশী শিক্ষক আব্দুর রশিদ বিভিন্ন সময়, বিভিন্ন অজুহাতে ভুক্তভোগী জনির বাড়িতে যাতায়াত শুরু করেন। একদিন তার বাবা ওষুধ আনতে বাজারে গেলে, সেই সুযোগে আব্দুর রশিদ তাদের বাড়িতে ঢুকে, ভুক্তভোগী ঐ নারীকে জবরদস্তি ভাবে রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এবং ধর্ষণের সেই চিত্র মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখেন শিক্ষক আব্দুর রশিদ।
একপর্যায়ে সেই ভিডিও দিয়ে ভুক্তভোগী নারীকে ব্লাকমেইল করে একাধিকবার ধর্ষণ করেন শিক্ষক আব্দুর রশিদ।
পরে ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী নারীর অভিভাবকরা এলাকার মাতবর দের জানিয়েও বিচার না পেয়ে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হন ।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
ভবানীপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি আমি চাই এ ঘটানার একটি সুষ্ঠ বিচার হোক।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply