1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাগেশ্বরীতে বাড়িতে হামলা ও লুটপাট: বিচারের দাবিতে আদালতে ভুক্তভোগীর মামলা

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ নাগেশ্বরী উপজেলায় রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে সৃষ্ট এক ঘটনায় মোজাফফর হোসেন গংদের বিরুদ্ধে বাড়িতে হামলা ও প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে মমতাজ বেগম বাদী হয়ে কুড়িগ্রাম বিজ্ঞ আমলী আদালতে একটি লুটপাট মামলা দায়ের করেছেন। মামলা নং পিটিশন-২০২, তারিখ ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিঃ।

মামলার সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের নতুন গোবর্ধনের কুটি (কান্দুরারহাট) গ্রামের মোজাফফর হোসেন গং এবং শেখ ফরিদ গংদের মধ্যে রাস্তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২৩ আগস্ট, ২০২৫ তারিখে সকালে মোসলেম উদ্দিনের ভাতিজি খুশি আক্তার রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে শেখ ফরিদের স্ত্রী বিলকিছ বেগম তাকে মারধর করেন। খুশি আক্তারের চিৎকারে তার চাচা মোসলেম উদ্দিন এগিয়ে এলে শেখ ফরিদ, বেলাল হোসেন ও আলমগীর হোসেনের পরিবার পরিকল্পিতভাবে লাঠি দিয়ে মোসলেমের মাথায় আঘাত করে। গুরুতর আহত মোসলেম উদ্দিন গত ২৪ আগস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অন্যদিকে, নিহত মোসলেম উদ্দিনের পরিবার মোজাম্মেল হকের বসতবাড়ি সংলগ্ন রাস্তার ১ শতক জমি শেখ ফরিদের কাছে বিক্রির কারণে মোজাম্মেল হকের পরিবারের ওপর ক্ষিপ্ত হয়। ফলস্বরূপ, গত ২৪ আগস্ট আনুমানিক রাত ১০টায় মোজাম্মেল হক, আব্দুস সালাম, রাহিমুল ইসলাম, রবিউল ইসলাম ও রোকেয়া বেগমকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। একই রাতে নিহত মোসলেমের পরিবার, যার নেতৃত্বে রবিউল ইসলাম, মোজাফফর, হাজর উদ্দিন, শাহাজুল, নজরুল ইসলামসহ ১২ জনের একটি সংঘবদ্ধ চক্র মোজাম্মেল হকের বসতবাড়ির ৫টি ঘরের তালা ভেঙে আসবাবপত্র, বস্ত্র, স্বর্ণালংকার, ধান, চাল, জমির কাগজপত্রসহ প্রায় ২০ লাখ ৭ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।

লুটপাটের শিকার মোজাম্মেল হক, আব্দুস সালাম, রাহিমুল ইসলাম, রবিউল ইসলাম ও রোকেয়া বেগম বর্তমানে পরিবার নিয়ে অন্যত্র মানবেতর জীবনযাপন করছেন।

লুটপাট মামলার সাক্ষী মমেনা বেওয়া, রিতা খাতুন, এরিনা খাতুন ও খোরশেদ আলী জানান, মোজাম্মেল হক রাস্তার ১ শতক জমি প্রতিবেশী শেখ ফরিদের কাছে কেনার কারণে নিহত মোসলেমের পরিবার মোজাম্মেল হকসহ ৫ জনকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেয় এবং মোজাম্মেলের বসতবাড়ির ৫টি ঘরের তালা ভেঙে আসবাবপত্র, বস্ত্র, স্বর্ণালংকার, ধান, চাল, জমির কাগজপত্র লুটপাট করে।

লুটপাট মামলার বাদী মমতাজ বেগম বলেন, “নিহত মোসলেমের পরিবার অন্যায়ভাবে আমার বাবা মোজাম্মেল হকসহ ৫ জনকে হত্যা মামলায় ফাঁসিয়ে আমাদের বসতবাড়ির ৫টি ঘরের তালা ভেঙে প্রায় ২০ লাখ ৭ হাজার টাকার আসবাবপত্র, বস্ত্র, স্বর্ণালংকার, ধান, চাল, জমির কাগজপত্র লুটপাট করেছে। এই ঘটনায় রবিউল ইসলাম, মোজাফফর, হাজর উদ্দিন, শাহাজুল, নজরুল ইসলামসহ ১২ জন জড়িত।”

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, “আদালত থেকে লুটপাট মামলার কাগজ পেয়েছি। তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews