1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাসিরনগর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন,গোয়ালনগরে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত সংবাদের  প্রতিবাদ

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধিঃ

‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগরে সাম্প্রতিক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে নাসিরনগর উপজেলা বিএনপি।
‎আজ (২৭ মার্চ ২০২৬) নাসিরনগর প্রেসক্লাবে দুপুর ১২টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ দাবি করেন, গত ২৪ মার্চের সংঘর্ষে নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বিএনপির সম্পৃক্ততার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
‎তারা জানায়, নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কয়েকটি গ্রামের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর সঙ্গে বিএনপি বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই।
‎সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে কয়েকজন যুবককে লিবিয়ায় পাচারের ঘটনায় একটি মানবপাচার চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে ওই মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‎বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, মানবপাচারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ ও অর্থ লেনদেনের দ্বন্দ্ব থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়, যা ঈদের আগে ও পরে সংঘর্ষে রূপ নেয়। সর্বশেষ ২৪ মার্চের ঘটনায় তিনজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন।
‎এ ঘটনাকে কেন্দ্র করে দালাল চক্রের বিরুদ্ধে এলাকায় মানববন্ধনসহ বিভিন্ন আদালতে মামলা দায়ের করা হয়। এ প্রসঙ্গে জানানো হয়, উক্ত ঘটনায় আরমান মিয়া ও ফরহাদ মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মানবপাচার মামলা (নং-১১/২৪; তারিখ: ২০ মে ২০২৫) দায়ের করা হয়। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর ৭/৮/৯ ধারায় মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পরবর্তীতে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে আরমান মিয়া জেলহাজতে রয়েছেন।
‎তারা আরও জানান, এ ঘটনার সঙ্গে নাসিরনগর উপজেলা বিএনপি, গোয়ালনগর ইউনিয়ন বিএনপি কিংবা কোনো সহযোগী সংগঠনের কোনো নেতা কর্মীর কোন সম্পৃক্ততা নেই। গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।
‎সংবাদ সম্মেলনে লিখিত প্রতিবাদলিপি পাঠ করেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কে. এম. বশির উদ্দিন তুহিন।
‎এ সময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সহ-দপ্তর সম্পাদক আব্বাস আলী, যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন, আলী আশফাক রবীন, শ্রমিক দলের আহ্বায়ক এমরান মিয়াসহ আরো অনেক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews