1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পতিসরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মবার্ষিকী

  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে


‎মো: গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : আগামীকাল (শুক্রবার) ২৫শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫তম জন্মবার্ষিকী। ১২৬৮বঙ্গাব্দে ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহন করেন তিনি। কবি গুরুর কুঠিবাড়ী ও কাছারী বাড়ী নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হবে জন্মবার্ষিকী। এউপলক্ষে আলোচনাসভা,সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান এবং রবীন্দ্রমেলার আয়োজন করা হয়েছে।
‎জানাগেছে,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পৈত্রিকসুত্রে প্রাপ্ত কালীগ্রাম পরগনার নিজস্ব জমিদারী দেখাশোনার জন্য ১৮৯১সালের ১৫জানুয়ারী প্রথম নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে আসেন। এরপর নাগর নদের তীরে অবস্থিত পতিসরের কুঠিবাড়ী ও কাছারী বাড়ীতে চার দশকের বেশি সময় ধরে আসা যাওয়া করেছেন। এখানে অবস্থানকালে তিনি বহু বিখ্যাত সাহিত্যকর্ম রচনা করেন। তিনি ছিলেন একাধারে কবি,ঔপন্যাসিক,নাট্যকার,প্রাবন্ধিকার,চিত্র শিল্পী ও সুরকার। রবীন্দ্রনাথ ঠাকুর এলাকার প্রজাদের কল্যানে পতিসরে কৃষি ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। তিনি শেষ বারের মতো পতিসরে আসেন ১৯৩৭সালের ২৭জুলাই। ৭আগস্ট ১৯৪১সালে (২২শ্রাবন ১৩৪৮বঙ্গাব্দ) পরলোকগমন করেন তিনি।

‎আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান জানিয়েছেন,সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে এবং নওগাঁ জেলা প্রশাসনের বাস্তবায়নে কবির কাছারী বাড়ী আত্রাইয়ের পতিসরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি নেয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমি মন্ত্রনালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি,জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে আলোচক হিসেবে রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর এবং বাংলাদেশ টেলিভিশনও বেতারের রবীন্দ্র ও নজরুল সংগীতের শিল্পী ড. হারুন অর রশীদ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ। উপদেষ্টা হিসেবে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু উপস্থিত থাকবেন। এছাড়া নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মাদ সাইফুল ইসলাম,জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দু ও কবী,সাহিত্যিক,গবেষক এবং বেশ কয়েকটি আসনের এমপিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান আরো জানান,পতিসরের দেবেন্দ্র মঞ্চে আলোচনাসভা,সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই অনুষ্ঠান শুক্রবার সকাল ১০টায় শুরু হবে। এছাড়া পতিসর কলেজ মাঠে ১০দিনব্যাপী রবীন্দ্রমেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সফল ও সুষ্ঠুভাবে শেষ করতে সার্বিক নিরাপত্তা ব্যাবস্থা জোরদারসহ সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 




সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews