1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বানিয়াচং-আজমিরীগঞ্জ শরীফ উদ্দিন সড়কে বিকাশ কর্মীর অর্থ লুট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

নুরুজ্জামান ফারুকী( হবিগঞ্জ) আজমিরীগঞ্জ-বানিয়াচং শরীফউদ্দিন সড়ক থেকে বিকাশ কোম্পানির ডিএসও মোঃ শহীদুল ইসলাম (২৮) নামে এক বিকাশ কর্মীকে মারধোর করে অর্থ কড়ি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ মার্চ)সন্ধ্যা ৭ টার দিকে জলসুখা-নোয়গড় যাত্রী ছাউনির অদূরে এ ঘটনা ঘটে। সে শিবপাশার গ্রামের মোঃ আয়াত উল্লাহর পুত্র। দূর্বৃত্তদের হামলায় আহত শহীদুলকে আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। আহত শহীদুল ইসলাম এর বরাত দিয়ে জানা যায়, তিনি গতকাল বুধবার জলসুখার নোয়াগড় বাজার থেকে সন্ধ্যা সাড়ে ৬ টায় আজমিরীগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেলে যোগে রওয়ানা দেয়। অনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে আজমিরীগঞ্জ-বানিয়াচং শরীফউদ্দিন সড়কের জলসুখা-নোয়াগড় যাত্রী ছাউনির অদূরে পৌঁছলে তিনি ডাকাতদলের কবলে পড়ে। দূর্বৃত্তদল শহীদুলকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। বাইসাইকেল যোগে যাবার সময় দুই বালক রাস্তায় মোটরসাইকেল ও রাস্তার পাশে শহীদুলকে দেখে শোর-চিৎকার শুরু করে। তাদের শোর-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে মোটরসাইকেলসহ তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ সময় সে জানায় তার নিকট থেকে প্রায় ৬ লক্ষ টাকা, ১ টি আইফোন দূর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ এবিএম মাঈদুল হাছান জানান, এটি নিছক দূর্ঘটনা বা ছিনতাই হতে পারে। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত ছাড়া কোন কিছুই সঠিকভাবে বলা যাচ্ছে না। ওই রাস্তায় পুুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews