1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিগত প্রণয় (ছোট গল্প) নাদিয়া নওশাদ

  • প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

বিগত প্রণয়’
✍️নাদিয়া নওশাদ

বাইশ বছর বয়সী হাল্কা ছিপছিপে গড়নের রিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী সাহিত্যের অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনার পাশাপাশি শখের বশে বই লেখে। প্রায়শই প্রতি বছর’একুশে বইমেলা’ তে ওর একটা না একটা বই প্রকাশিত হয়। তরুণ কথাসাহিত্যিক হিসেবে এরইমধ্যে খানিক জনপ্রিয়তা পেয়েছে।
এরকমই এক বিকেলে বইমেলা প্রাঙ্গণে সাংবাদিক অভি আহমেদের সাথে রিয়ার দেখা। অভি ‘নতুন আলো’ পত্রিকার সাংবাদিক। বই বিকি-কিনি,বয়োজ্যেষ্ঠ গুণীজনদের সমাগম,পাঠক প্রতিক্রিয়া,নিত্য-নতুন খবরের সন্ধানে অভি পৌঁছে গেলো বইমেলায়। রিয়ার সাথে আলাপচারিতা,এরপর ভালো লাগা,উভয়ের দূরালাপনী নম্বর বিনিময় সব মিলিয়েই চমৎকার সময় কেটে গেলো।
এক ছুটির দিনে রিয়া তার বাড়িতে অভি কে নিমন্ত্রণ করে। অভিনন্দন বাবা আশফাক সাহেব একজন ব্যবসায়ী ও মা সিতারা গৃহিণী।
কথায় কথায় অভি আশফাক সাহেব কে তার আর রিয়ার মন আদান-প্রদানের বিষয় খুলে জানায় আর রিয়া কে বিয়ের প্রস্তাব দেয়। ভালো ছেলে অভি। আর একমাত্র মেয়ে বলে আশফাক সাহেব ও সিতারা আপত্তি করলেন না। এক শ্রাবণ সন্ধ্যায় বেশ ধুমধাম করে অভি ও রিয়ার বিয়ের সানাই বেজে উঠলো।
সংসারে মা রিহানা ও বোন জয়া ছাড়া আপনজন বলতে আর কেউ নেই অভির। বিয়ের পর রিয়া অভির পরিবারের সদস্যদের সাথে মোহাম্মদপুরের নিজ বাসায় বসবাস শুরু করলো। এতকিছুর মধ্যেও রিয়া পড়াশোনাটা ঠিকঠাক চালিয়ে যাচ্ছে। প্রথম কিছুদিন অভিদের বাড়িতে রিয়ার ভালোই দিন কাটলো। ধীরে ধীরে অভির প্রমোশন হলো আর কাজের ব্যস্ততায় অভি ডুবে গেলো। সারাদিন শাশুড়ীমার সাথে সাংসারিক টুকটাক কাজ,পড়াশোনা,লেখালেখি করে রিয়াও
বেশ হাঁপিয়ে উঠেছে।
এরইমধ্যে নিজ শরীরে ছোট্ট একটি প্রাণের অস্তিত্ব অনুভব করলো রিয়া। অভি,রিহানা,জয়া,রিয়ার বাবা-মা সবাই খুব খুশি। তবে এই খুশি খুব বেশিদিন স্থায়ী হলো না। দিন দশেকের মধ্যে বাড়ির দোতলার সিঁড়ি থেকে আকস্মিক পা ফসকে গর্ভপাত হয়ে গেলো রিয়ার। মুহূর্তের মধ্যেই সব আনন্দ ধুলিস্মাত হয়ে গেলো। এর পরিপ্রেক্ষিতে অভি আর রিয়ার মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হলো।
পাশাপাশি রিয়া চরম মানসিক হতাশাগ্রস্ত হয়ে গেলো। সিদ্ধান্ত নিলো অভির কাছ থেকে চিরতরে সরে আসার। তবে অভি কিছুটা বোঝাতে চেয়েও শেষ পর্যন্ত পারলো না। রিয়া চলে এলো তার নিজ বাড়িতে,বাবা-মায়ের কাছে।
মাঝে কেটে গেলো প্রায় সাত-আট বছর। আজ রিয়া কথাসাহিত্যিক হিসেবে সমাজে সুপ্রতিষ্ঠিত। কিন্ত এখনও বড্ড একাকীত্বে ভোগে। অতীতে অভির সাথে কাটানো সোনালি মুহূর্তগুলো তাকে যেন মাঝেমধ্যেই অতীতপানে হাতছানি দিয়ে ডাকে। তার জীবনের বিগত প্রণয় কে চাইলেও ভুলে যেতে পারেনা। সেদিন নারায়ণগঞ্জে একটা ক্ষুদ্র আয়োজনের বইমেলায় হঠাৎই রিয়ার সাথে অভির দেখা হয়। তবে অভি জীবনে আরেক ধাপ এগিয়ে গিয়েছে। রিয়ার তাকে ছেড়ে আসার বছর দুয়েক পর মায়ের পছন্দের পাত্রী তানিয়ার সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় অভি। এই সংসারে দেড় বছরের এক কন্যাসন্তান আছে তাদের।
অভির নতুন জীবন আজ কেনো যেন একটু হলেও রিয়ার মনের কোণে বিরাট ধাক্কা দিয়েছে। সহজে মন থেকে মেনে নিতে পারে না রিয়া। তবুও এই বিগত প্রণয় নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবে বলেই সিদ্ধান্ত নিয়ে নেয়। বই লেখা নিয়ে এগিয়ে যাবে আগামীর পথে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews