1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভরাডোবার কৃষিজমি দূষণে ৩৩ কোটি টাকার ক্ষতি: শিল্পবর্জ্য রোধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কৃষকদের ৫ দফা দাবি

  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

 

সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
বুধবার (১৫ অক্টোবর) ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের কৃষিজমি ও জলাশয় দীর্ঘদিন ধরে শিল্পবর্জ্যে দূষিত হয়ে পড়ায় কৃষকদের আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ৩৩ কোটি ২৮ লাখ টাকা। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) উপজেলা প্রশাসনে পেশ করা এক তদন্ত প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে আসে।

ভরাডোবা ইউনিয়নের কৃষিজমি, খাল-বিল ও আশপাশের পরিবেশে শিল্পকারখানার বর্জ্যের প্রভাব ভয়াবহ আকার নিয়েছে। উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত তিনটি শিল্পপ্রতিষ্ঠান—এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিল, হ্যারি ফ্যাশন লিমিটেড এবং মুলতাজিম স্পিনিং মিল—দীর্ঘদিন ধরে রাসায়নিক ও গোবরজাত বর্জ্য সরাসরি কৃষিজমিতে ফেলছে। এর ফলে মাটির উর্বরতা ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে, ফলন কমেছে এবং পানির মানও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

বুধবার (১৫ অক্টোবর ২০২৫) ভালুকা উপজেলা হলরুমে আয়োজিত এক সভায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন তদন্ত কমিটির সদস্য ও কৃষক প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন। তিনি জানান, মাঠ জরিপ ও কৃষকদের সাক্ষাৎকারের ভিত্তিতে একরপ্রতি বাৎসরিক ক্ষতি গড়ে ৬৬,০৮৫ টাকা ধরা হয়েছে। ইউনিয়নের সব কৃষিজমি হিসাব করলে বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ২ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৩৭৮ টাকা। গত ১৫-১৬ বছরের দূষণকালীন সময়ে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ৬৬৯ টাকা।

রুহুল আমিন বলেন, “আমরা বহু বছর ধরে অভিযোগ করছি, মানববন্ধন করছি, কিন্তু স্থায়ী প্রতিকার পাইনি। কিছু প্রভাবশালী ব্যক্তির কারণে অনেক ক্ষতিগ্রস্ত কৃষক প্রকাশ্যে কথা বলতেও ভয় পান।”

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই দূষণ শুধু কৃষিজমিতেই সীমাবদ্ধ নয়, গবাদিপশুর খাদ্য, স্থানীয় জলাশয়, এমনকি মানুষের স্বাস্থ্যও এর মারাত্মক প্রভাবে পড়ছে। টানা ক্ষতির কারণে অনেকে জমি পতিত রেখে কৃষিকাজ ছেড়ে দিয়েছেন।

ক্ষতিপূরণ ও দূষণ বন্ধের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে পাঁচ দফা প্রস্তাবনা পেশ করা হয়েছে:
১. তদন্ত প্রতিবেদনে নির্ধারিত ক্ষতির ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা।
২. পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট মিলগুলোর দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা।
৩. এ ধরনের ক্ষতি প্রতিরোধে নিয়মিত মনিটরিং টিম গঠন ও তদারকি জোরদার করা।
৪. দূষণকারী শিল্পমালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনবোধে তাদের লাইসেন্স স্থগিতাদেশ দেওয়া।
৫. প্রয়োজনে উপজেলা প্রশাসনের মাধ্যমে আদালতে রুল জারি বা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া।

ক্ষতিপূরণের দায় বণ্টনে কৃষকদের প্রস্তাব

ক্ষতিপূরণের বিষয়ে ইউএনও এবং উপজেলা ভূমি অফিসারের হস্তক্ষেপ কামনা করে কৃষকরা তাদের মতামত পেশ করেছেন। কৃষকদের প্রস্তাবিত অনুপাক্ষিক মতামত অনুযায়ী, মোট ক্ষতিপূরণের ৭৫ শতাংশ বহন করবে এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিল ও হ্যারি ফ্যাশন লিমিটেড। অবশিষ্ট ২৫ শতাংশ ক্ষতিপূরণ বহন করার জন্য মুলতাজিম স্পিনিং মিলকে অনুরোধ জানানো হয়েছে।

ইঞ্জিনিয়ার রুহুল আমিন আশা প্রকাশ করেন, “এই তদন্ত প্রতিবেদনের তথ্য মাঠ পর্যায়ের বাস্তবতার ওপর ভিত্তি করে তৈরি। প্রশাসন যদি গুরুত্ব সহকারে পদক্ষেপ নেয়, তবে ভরাডোবা ইউনিয়নের কৃষকরা অন্তত কিছুটা স্বস্তি ফিরে পাবেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews