1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

ভালুকায় মরহুম আফতাব উদ্দিন (চানমিয়া) স্মৃতি গোল্ডকাপ ফাইনাল সম্পন্ন: ১ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন, পুরস্কারে ‘গরু’

  • প্রকাশিত : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

 

সজিব আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ভালুকায় মরহুম আফতাব উদ্দিন (চানমিয়া) স্মৃতি গোল্ডকাপ ফুটবলের ফাইনালে ১ নং ওয়ার্ড ২–০ গোলে জয়ী, পুরস্কারে ট্রফির সঙ্গে গরু।

ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ বিকেলে এক জমজমাট ও রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে মরহুম আফতাব উদ্দিন (চানমিয়া) স্মৃতি পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শিরোপা নির্ধারণী খেলায় মুখোমুখি হয় ভালুকা পৌরসভার ১ নং ওয়ার্ড ও ৬ নং ওয়ার্ডের দল। উত্তেজনাপূর্ণ খেলায় ১ নং ওয়ার্ড ২–০ গোলে ৬ নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে। দুই অর্ধজুড়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ১ নং ওয়ার্ডের খেলোয়াড়দের জোড়া গোলে নিশ্চিত হয় বিজয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলম, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও ভারপ্রাপ্ত আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি। তিনি বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে স্থানীয় ক্রীড়া সংস্কৃতি ও তরুণ প্রজন্মের খেলাধুলার প্রতি আগ্রহ ধরে রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাদুজ্জামান চৌধুরী মাসুদ, সাবেক সভাপতি, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় ছাত্রদল ও সাবেক সাংস্কৃতিক সম্পাদক, ভালুকা উপজেলা ছাত্রদল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাতেম খান, আহ্বায়ক, ভালুকা পৌর বিএনপি; আব্দুল মালেক তদন্ত কর্মকর্তা, ভালুকা মডেল থানা; ভালুকা উপজেলা বিএনপি; সালাহ উদ্দিন আহমেদ,, ভালুকা উপজেলা বিএনপি; মজিবুর রহমান মজু, (যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি); মো. রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুস্তাফিজুর রহমান মামুন, সদস্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল; এবং কায়সার আহমেদ কাজল, জাকির হোসাইন রাজু, ভালুকা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ট্রফির পাশাপাশি একটি গরু তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। এই ব্যতিক্রমী পুরস্কার দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং টুর্নামেন্টকে অনন্য মাত্রা যোগ করে।

স্থানীয় ফুটবলপ্রেমীরা জানান, এই ধরনের আয়োজন তরুণদের ক্রীড়ামুখী করে তুলবে এবং সমাজে ঐক্যের বার্তা পৌঁছে দেবে। মরহুম আফতাব উদ্দিন (চানমিয়া) স্মৃতি গোল্ডকাপ ভবিষ্যতেও ভালুকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগাবে এমন প্রত্যাশা করেন অতিথিবৃন্দ ও দর্শকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews