
শাহারুল হক মুন্সি,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃগোবিন্দগঞ্জ উপজেলায় মহিমাগঞ্জ ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ুু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশন চত্বরে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এসময় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোনারুল ইসলাম, মহিমাগঞ্জ ইউপি যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হাসান, সাধারণ সম্পাদক সাজু মৃধা, ইউপি কৃষকদলের আহবায়ক বুলবুল ইসলাম, সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ, জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি তানজিমুল ইসলাম তুষার, ইউপি মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম তনু, যুগ্ন সম্পাদক আলমগীর কবির মহসিন, মহিমাগঞ্জ রাজনৈতিক থানার সাবেক যুগ্ন আহবায়ক শাহাজাহান আলী, শিবপুর ইউপি যুবদলের আহবায়ক লিটু মিয়া, রাখালবুরুজ ইউপি ছাত্রদলের আহবায়ক আবু তাহেরসহ মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply