1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২৫

  • প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

 

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টারঃ মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’–এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস, ২০২৫ উদযাপিত হয়েছে।বুধবার (২২শে অক্টোবর) সকাল ৯ টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করেন।
উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসন ও বিআরটিএ রংপুর সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুরের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মোঃ আবু জাফর বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়। নিরাপদ সড়ক নিশ্চিতে সড়কের অবকাঠামোগত উন্নয়ন ও আইন প্রণয়ন করা হলেও নানাবিধ কারণে দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না।তিনি আরো বলেন, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, বেপরোয়াভাবে গাড়ি চালানো, পথচারীদের অসাবধানতা প্রভৃতি কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। রাস্তা সংস্কারের পরেও দুর্ঘটনা না কমার প্রসঙ্গে তিনি বলেন, ধীর ও দ্রুত গতির যানবাহনের জন্য পৃথক লেনের ব্যবস্থা থাকলেও অনেক সময় চালকদের অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটছে।তিনি বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্য ও আহতের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয় উল্লেখ করে তিনি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনারোধে সংশ্লিষ্ট সকলকে সচেতনতার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, বর্তমানে আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অসংখ্য মানুষ আহত ও নিহত হচ্ছে। উল্টো পথে গাড়ি চালানো, অযথা ওভারটেকিংয়ের মানসিকতা, সাধারণ মানুষের ওভারব্রিজ ব্যবহারে অনাগ্রহ, ট্রাফিক আইন না মানার প্রবণতাকে তিনি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে উল্লেখ করেন। হেলমেট ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতি এড়াতে বাইক চালকদের অবশ্যই মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। দ্রুত গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে তাড়াহুড়ো ও অস্থিরতার মানসিকতা পরিহার করে তিনি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ডিআইজি রংপুর রেঞ্জের পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) বি এম আশরাফুল উল্যাহ তাহের, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম উত্তর) মারুফ আহমেদ, রংপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ জয়নাল আবেদীন, রংপুর জেলা পরিবহণ মালিক সমিতির প্রতিনিধি অসীম বারী, জেলা পরিবহণ শ্রমিক সমিতির প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ।দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠানের শুরুতে তথ্য চিত্র উপস্থাপন করেন বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ শফিকুল আলম সরকার। সভা শেষে মোটরবাইক চালকদের মাঝে ১০০ (একশত)টি হেলমেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এরপূর্বে দিবসটি উপলক্ষ্যে একটি শোভাযাত্রা রংপুর জেলাপ্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews