
রাংগামাটি প্রতিনিধিঃ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা শহীদ মিনারে ফুল দেয় বরকল উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তর, আই নশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক, এনজিও ও সামাজিক সংগঠনের বিভিন্নি পেশার ব্যক্তিবর্গ ও সর্বস্ত মহলের পক্ষে থেকে শহীদ মিনারের শ্রদ্ধা জানানো হয়।
আজ ১৬ ই ডিসেম্বর (মঙ্গলবার)উপজেলা শহীদ মিনারে সূর্যদয়ের সাথে সাথে শহিদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী,সরকারি বিভিন্ন দপ্তর,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডো, প্রাথমিক শিক্ষা পরিবার, বরকল প্রেসক্লাব,দুর্নীতি প্রতিরোধ কমিটি, জাতীয় রাজনৈতিক দল বিএনপি’ ও সহযোগী সংগঠন, পাহাড়ের আঞ্চলিক দল জেএস এস,বরকল রাগীব রাবেয়া কলেজ, উপজেলার সর্বস্তরের মহলের শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে দেখা আসেনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। ফুল দিয়ে শ্রাদ্ধ জানানোর শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিকে সকালে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়ার সভাপতিত্বে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ফুল দেয়, উপজেলা প্রশাসন। একই সাথে ফুল দেয় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃরফিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা,বরকল প্রেসক্লাব সভাপতি মোঃতসলিম উদ্দিন , সাধারণ সম্পাদক মোঃইমরান হোসেন।এর পরপরই বেলা বাড়ার সাথে সাথে পার্শ্ববর্তী বিচ্ছিন্ন এলাকা থেকে নৌপথে বোট যোগে ফুল দিতে আসে বরকল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেনীর মানুষ।
Leave a Reply