
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে রাণীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল লতিফ–এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশি সুপার আব্দুল আজিজ।
রাণীনগর থানা পুলিশের আয়োজনে ও এসআই নাজমুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় রাণীনগরে আইনশৃঙ্খলা উন্নতিসহ সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদ, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদ, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আওরাঙ্গজেব হোসেন রাব্বী, সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, প্রেসক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধুরী, রাজেকুল ইসলাম প্রমূখ।
নবাগত অফিসার ইনচার্জ বলেন, পুলিশ এবং সাংবাদিকের পেশাগত ধরণ কিছুটা একই রকম। রাণীনগরের আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে আমরা একে অপরের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে এক সঙ্গে কাজ করবো। সম্প্রতি বেশ কয়েকটি চুরির ঘটনায় পুলিশ তাদের গ্রেফতারের জন্য মাঠ পর্যায়ে কাজ করছে। আশা করি খুব শিঘ্রই চুরি-ছিনতাই, মাদক সেবন ও বিক্রয়ের মতো অপরাধ নিয়ন্ত্রনে আসবে। সেই ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি।
Leave a Reply