1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রায়গঞ্জে কমিউনিটি ক্লিনিকে মা ও শিশু বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম আবির:

সিরাজগঞ্জের রায়গঞ্জে কমিউনিটি ক্লিনিকে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন) ইউনিসেফ এর সহযোগিতায় ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে জঞ্জালী পাড়া কমিউনিটি ক্লিনিকে মা ও শিশু বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমিমুল ইহসান তৌহিদ মা ও শিশু বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও বিভিন্ন স্বাস্থ্য সচেতনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি আরো বলেন, রায়গঞ্জের সকল গর্ভবতী মাকে একটি নিয়মিত নিয়ন্ত্রিত মনিটরিং সিস্টেমে কিভাবে আনা যায় এ বিষয়ে আলোচনার পাশাপাশি বলেন, গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।প্রতিটি প্রসব পরিকল্পনা যেন প্রাতিষ্ঠানিক হয়ে থাকে কোনমতেই বাড়িতে অদক্ষ দাই দ্বারা প্রসব করানো যাবে না। গর্ভকালীন বিপদ চিহ্ন ও আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাদের সামনে উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা: বেলাল হোসাইন।

স্বাস্থ্য পরিদর্শক সার্বিক মজিবর রহমান,সাবেক স্বাস্থ্য পরিদর্শক জীবন কুমার সুর, সিএইচসিপি সেলিম রেজা, স্বাস্থ্য সহকারী নজরুল ইসলাম, অত্র সিসির ভুমিদাতা মোছা: সামসুন্নাহার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে গর্ভবতী মায়েদের বিনামূল্যে বিভিন্ন শারীরিক পরীক্ষা- রক্তের হিমোগ্লোবিন পরিমাপ ,ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস, ইউরিন টেস্ট, রক্তচাপ পরিমাপ সহ ওজন, উচ্চতা পরীক্ষা করা হয় ও আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ট্যাবলেট প্রদান করা হয়।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র স্টাফ নার্স শামীমা ইয়াসমিন জানান এ উঠান বৈঠকে মোট ২৫ জন গর্ভবতীকে বিশেষ সেবা প্রদান করা হয়।

পাশাপাশি ৫৬ জন ৩০ উর্ধ্ব মহিলাদের জরায়ুর মুখ ও স্তন পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজন ভায়া পজেটিভ ও একজন সিবিই পজেটিভ হয়। ৫১ জন রোগীর কফ পরীক্ষা করা হয় এর মধ্য একজনের যক্ষার জীবাণু ধরা পড়ে। শেষে সকলকে পরীক্ষাগুলোর রিপোর্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews