1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শান্তি, সমৃদ্ধ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে ভোট দিতে হবে-কৃষিবিদ সুইট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। আওয়ামী লীগ সরকার যে অবকাঠামো গড়ে তুলেছে, সেখানে দল-মত নির্বিশেষে সবাইকেই সেবা দেয়া হচ্ছে। সব ধরনের সেবায় আমরা বিএনপির মত স্বার্থপর হইনি।

তিনি আরো বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সন্ত্রাস ও নৈরাজ্যের বিপরীতে শান্তি, সমৃদ্ধ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে ভোট দিতে হবে। মনে রাখবেন আর যদি বিএনপি ক্ষমতায় আসে ২০০১ সালের মত কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিবে, বয়স্ক, বিধবা, পঙ্গু ভাতা বন্ধ করে দিবে, জামায়াত ও জঙ্গিবাদের উত্থান হবে। দেশকে বাঁচাতে আওয়ামী লীগের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুইট।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে ব্রহ্মগাছায় এগ্রোবেইজড সোসিও ইকোনমিকাল ডেভেলপমেন্ট সার্ভিসেস আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল এর জম্নদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আলী সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রেজাউল করিম বাচ্চু, তাড়াশ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনির, রায়গঞ্জ উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুস সবুর বিপ্লব, কৃষি ও ফসল বিষয়ক সম্পাদক শাহ আলম, পাঙ্গাসী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews