1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিককে হত্যার হুমকি: থানায় অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
কুষ্টিয়া দৌলতপুর মরিচা ইউনিয়নে হাইকোর্টের নির্দেশনা অমান্য করে অবৈধ বালি উত্তোলন, হাট-ঘাট, অন্যের জায়গা-জমি দখল ও স্থানীয় মানুষের দোকান-মার্কেট অবৈধ ভাবে দখলকারী সন্ত্রাসী হেদায়েত মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে ইতিপূর্বে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তারই জের ধরে সন্ত্রাসী ও চাঁদাবাজ বৈরাগীরচর মোল্লা পাড়ার হাসেম মোল্লার ছেলে হেদায়েত মোল্লা-(৩৫) ঢাকা নিউজলাইন এর সম্পাদক, স্টাফ রিপোর্টার দৈনিক আরশীনগর ও জাতীয় পত্রিকা দৈনিক নওরোজ এর স্টাফ রিপোর্টার এবং কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্য কে মুঠোফোনের মাধ্যমে অকথ্য ভাষায় গালিগালাজ ও জবাই করে হত্যার হুমকি দেন। এ ব্যাপারে গত বুধবার (১০ ই-এপ্রিল) সাংবাদিক আব্দুস সবুর বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে কুষ্টিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেনযার নং নম্বর-৭৬৬। জানা যায়, গত ২০/০৩/২০২৪ তারিখে দৈনিক নওরোজ, দৈনিক স্বর্ণযুগ, দৈনিক আরশীনগর, সৈনিক পদ্মা গড়াই, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকা সহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন রেজিষ্টারভুক্ত পোর্টালে ‘দৌলতপুর অবৈধভাবে বালি উত্তোলনে হুমকির মুখে শত কোটি টাকার রক্ষা বাঁধ’ শিরোনামে উল্লেখিত পত্রিকাতে খবর প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরেই গত ৩১/০৩/২০২৪ তারিখ রাত্রি ১০.৪৮ ঘটিকার সময় সাংবাদিক আব্দুস সবুর কুষ্টিয়া মডেল থানাধীন মজমপুর গেট এলাকায় অবস্থানকালে উল্লেখিত বিবাদী তার ব্যবহৃত মোবাইল নম্বর হতে সাংবাদিক আব্দুস সবুরের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে, সাংবাদিক আব্দুস সবুরের মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালি করে জবাই করে হত্যার হুমকি প্রদর্শন করে ফোন রেখে দেয়। এদিকে হেদায়েত গংদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যাহার প্রতিটি মামলার মুলহোতা হেদায়েত মোল্লা। যাহার মামলা নং দৌলতপুর জিআর-২২,তারিখ-২২/০২/২০২৪।
এ ঘটনায় কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া এর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সহ সাংবাদিক মহলের সকলকে অবগত করে বুধবার জীবনের নিরাপত্তা চেয়ে কুষ্টিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) ও পরে গত ১৪-ই-এপ্রিল চাঁদা দাবী ও জবাই করে হুমকি দাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সাংবাদিক আব্দুস সবুর জানান, গত ৩১/০৩/২০২৪ তারিখ রাত্রি ১০.৪৮ ঘটিকার সময় আমি কুষ্টিয়া মডেল থানাধীন মজমপুর গেইট এলাকায় অবস্থানকালে উল্লেখিত বিবাদী হেদায়েত মোল্লার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে আমার ব্যবহৃত মোবাইল নম্বওে এ কল করে হেদায়েত মোল্লা আমাকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালি করে জবাই করে প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে ফোন রেখে দেয়। আমি আইনশৃঙ্খলা বাহিনীরকাছে জীবনের নিরাপত্তা চেয়ে কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরী (জিডি) ও পরে অভিযোগ করেছি। আমাকে জবাই করে হুমকি দাতাকারীকে ও চাঁদা দাবীকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছি। সাধারণ ডায়েরি (জিডি)’র তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) অলোক রায় এর কাছে উল্লেখিত বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঈদ ও পহেলা বৈশাখের ছুটির শেষে আদালত খুলেছে, ডিজি তদন্তের জন্য আমাদের আইনি প্রক্রিয়া শুরু করেছি, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে তদন্ত পরবর্তী সত্যতার ভিত্তিতে অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত চলমান রয়েছে,তদন্তে সত্যতার ভিত্তিতে অপরাধী যেই হোক ছাড় দেয়া হবেনা, এজাহার মুলে মামলা ভুক্ত হয়ে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews