
শফিকুল ইসলাম সোহেল, ঢাকা জেলা (উত্তর) প্রতিনিধি :
হানিট্র্যাপের মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মকে ব্যবহার করে সাভারে দীর্ঘদিন ধরে সহজ সরল মানুষকে ট্র্যাপে ফেলে অপহরণ, লুটসহ নানারকম অপরাধ করে আসছিল একটি চক্র । সেই চক্রের এক কথিত সুন্দরী সহ চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আজ শনিবার তাদের আদালতে পাঠানো হয়। সাভার সার্কেল নিজ কার্যালয়ে দুপুরে এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, বাগেরহাটের চিতলমারী উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিদর্শক মেহেদী হাসানকে কৌশলে ডেকে এনে সাভারের মিনি চিড়িয়াখানার সামনে থেকে কতিপয় লোক অপহরন করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে। এ তথ্য পুলিশকে ৯৯৯ ফোন করে জানান তার পরিবার। খবর পেয়ে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে মেহেদীকে পৌর এলাকার জামসিং থেকে উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে আটক করা হয় কথিত সুন্দরী আনমনা ওরফে মোহনা ও তার সহযোগী শরীফুল, জয়নাল ও কাওছার হোসেনকে। পরে তাদের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল)মোঃ শাহীনুর কবির জানায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি ডিজিটাল প্লাটফর্মকে ব্যবহার করে কৌশলে হানিট্র্যাপের মাধ্যমে অপহরণ, লুটসহ নানা অপরাধ করে আসছিল। এ সময় সাভার থানার পরিদর্শক (ওসি) মোঃ জুয়েল মিঞা উপস্থিত ছিলেন।
Leave a Reply