
শফিকুল ইসলাম সোহেল, ঢাকা জেলা (উত্তর) প্রতিনিধি :
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গোয়েন্দা পুলিশের হাতে ২ ছিনতাইকারীকে আটক হয়েছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ জালাল উদ্দিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রাতে মহাসড়কে সাভার পৌর এলাকার পাকিজা মোড় সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয় কতিপয় ছিনতাইকারী। এ খবরে ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে মোঃ শাহ আলী ও আতিক নামে ২ ছিনতাইকারীকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারী শাহ আলী মুন্সীগঞ্জের আমগাঠা গ্রামের মৃত আহসান হাবিবের ছেলে ও আতিক বরিশালের বাবুগঞ্জ উপজেলার রবীন্দ্রনগর গ্রামের কালু বেপারীর ছেলে। তারা সাভার পৌর এলাকার ব্যাংককলোনী ও রেডিওকলোনীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। তাদের নামে এর আগে থানায় একাধিক অভিযোগ রয়েছে বলেও জানায় ডিবি।
Leave a Reply