1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারে জাতীয় স্মৃতিসৌধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে শ্রদ্ধাঞ্জলি: আটক ৩

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

​মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধ :

​মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ ও শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের সময় ৩ জনকে আটক করেছে ঢাকা জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

​আটককৃতরা হলেন, ময়মনসিংহের গৌরীপুর থানার রকিবুল ইসলাম দুর্জয় (৩২), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার মিষ্টি সুভাষ (২৮) এবং ঢাকা মহানগরীর লালবাগ এলাকার তাহমিনা আক্তার (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ওই তিন ব্যক্তি স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিতে যান। এসময় তারা পুষ্পস্তবকের সাথে A-4 সাইজের কাগজে লেখা ‘নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ সংবলিত একটি স্টিকার সাঁটিয়ে দেন। বিষয়টি উপস্থিত পুলিশ সদস্যদের নজরে এলে তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা বর্তমানে আশুলিয়া থানা হেফাজতে রয়েছেন।

​আশুলিয়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃতদের রাজনৈতিক পরিচয় এবং এই ঘটনার পেছনে আর কারও উস্কানি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

​সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews