1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জে অবৈধ সিলিকা বালু উত্তোলন ৭ জনের কারাদণ্ড ও জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজি ও হলহলিয়া এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় পরিচালিত কঠোর যৌথ অভিযানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, অর্থদণ্ড ও উভয় দণ্ডে দণ্ডিত করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বদরগাজি ও হলহলিয়া এলাকার একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পরিবেশ ও কৃষিজমি ধ্বংস করে আসছিল। প্রশাসন একাধিকবার সতর্ক করলেও চক্রটি দাপটের সঙ্গে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিল। অবশেষে যৌথবাহিনীর সহযোগিতায় কঠোর অভিযান পরিচালনা করে প্রশাসন এই অবৈধ সিন্ডিকেটের লাগাম টেনে ধরে।

দণ্ডপ্রাপ্তরা হলেন-হলহলিয়া গ্রামের মৃত ইন্তাজ উল্লার পুত্র ফারুক মিয়া (৫৫)  ৫০,০০০ টাকা জরিমানা। পঞ্চাশ কাঠালবাড়ি এলাকার তাউজ মিয়া (৪১) ৫০,০০০ টাকা জরিমানা। দেউন্দি এলাকার আলী হায়দর (৫৮)–৫০,০০০ টাকা জরিমানা। একই এলাকার বিএনপি নেতা মো. জসিম উদ্দিন–১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা। পঞ্চাশ কাঠালবাড়ির খয়ের মিয়া তালুকদার (৩১)–১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা।মাঝিশাইল গ্রামের ও পাইকপাড়া ইউনিয়নের ইউপি সদস্য আবু সায়েম তালুকদার (৪৭)–১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা। হলদিউড়া এলাকার আব্দুর রউফ (৫০)–১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু জব্দ করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্য, চুনারুঘাট থানার পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ধ্বংসকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে- যত প্রভাবশালীই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিন-রাত টহল ও অভিযান অব্যাহত থাকবে। কেউ রেহাই পাবে না। এর আগে গত মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ারের নেতৃত্বে সাটিয়াজুরী ইউনিয়নের চান্দের টিলা এলাকায় ১ লাখ ১৪ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। চুনারুঘাটে একের পর এক অভিযান ও দণ্ডের ঘটনায় অবৈধ বালু খেকোদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের স্পষ্ট ঘোষণা-চুনারুঘাটে আর কোনো বালু মাফিয়া বা অবৈধ উত্তোলনকারীকে ছাড় দেওয়া হবে না-এখন থেকে অবৈধ বালু খেকোদের দিন শেষ!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews