1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার আজ শামসুর রহমানের ৯৮তম জন্মদিন
শিরোনাম:
আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার

হবিগঞ্জে ‘ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স’ চক্রের চার সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নুরুজ্জামান ফারুকী( হবিগঞ্জ ) পুলিশ সুপার, ওসি সবই সাজতেন তারা নিজেরা। ভুলভাল সিল বানিয়ে ভুয়া স্বাক্ষর দিয়েই তৈরি করতেন পুলিশ ক্লিয়ারেন্স। বিশাল সিন্ডিকেট গড়ে তুলে দেশব্যাপী করে চলেছিলেন প্রতারণা। এমনকি পাসপোর্ট, বিভিন্ন দেশের ভিসা, এনআইডি সবই তারা নিজেরা বানাতেন। তাদের প্রতারণার শিকার হয়েছেন অসংখ্য মানুষ।

অবশেষে হবিগঞ্জের পুলিশ সুপার এবং বানিয়াচংয়ের ওসি’র ভুয়া স্বাক্ষর করা একটি পুলিশ ক্লিয়ারেন্স আসে পুলিশের হাতে। আর সে থেকেই অনুসন্ধানে নামে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। টানা কয়েকদিনের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য। ঢাকা ও গাজীপুর থেকে একে একে গ্রেফতার করা হয় চক্রের ৪ সদস্যকে। তাদের কাছ থেকে সিলসহ ভুয়া কাগজপত্র জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সেলিম আহমেদ, মো. খালিদুর রহমান, মো. রুকুনুর রহমান ও মো. সুমন মিয়া।

তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন, ১টি হার্ডডিস্ক, ৫টি পাসপোর্ট, অসংখ্য ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স উদ্ধার করা হয়। শনিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শনিবার(২৬ এপ্রিল) বিকেল ৫ টায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা দেশব‍্যাপী ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনদ, মামলার সিডিআর সংগ্রহ, মোবাইল ফোনের সিম লোকেশনসহ বিভিন্ন অপরাধ করে আসছিল।
এমনকি তারা পাসপোর্ট, বিভিন্ন দেশের ভিসা পর্যন্ত জালিয়াতি করতো। দেশের বিভিন্ন স্থানে তারা এ ধরনের প্রতারণা করে আসছে। বিষয়টি তদন্ত চলছে। আরও কেউ এ চক্রের সাথে জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে হবিগঞ্জ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews