1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার আজ শামসুর রহমানের ৯৮তম জন্মদিন ফেরত আসছে ৬ষ্ঠ শ্রেণীর ২০ লাখ বই,নেপথ্যে দাঁড়িপাল্লার ছবি
শিরোনাম:
আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

হবিগঞ্জে সিডিউল না মেনে পল্লীবিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং অতিষ্ট জনজীবন

  • প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

নুরুজ্জামান ফারুকী (হবিগঞ্জ) দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং জনজীবনকে চরম দুর্ভোগে ফেলেছে। প্রতিদিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করলেও বিদ্যুৎ সরবরাহে কোনো সুনির্দিষ্ট সময়সূচি নেই। পৌর শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল সবখানেই বিদ্যুতের ‘আসা-যাওয়ার খেলা’ চলছে অবিরাম। গ্রাহকদের অভিযোগ, ১-২ ঘন্টা পরপর ১৫-২০ মিনিটের জন্য বিদ্যুৎ দেয়া হচ্ছে। অসহনীয় গরমে যেখানে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ, সেখানে এমন অবস্থায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। ফ্যান চলে না, ফ্রিজ বিকল হয়ে খাবার নষ্ট হচ্ছে, অফিস ও বাসাবাড়ির কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের পাঠদানেও বিঘ্ন ঘটছে। ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ না থাকায় বিক্রয় কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং ইলেকট্রনিক যন্ত্রপাতির ক্ষতি হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে। দিনভর কাজ করে রাতে যখন বিশ্রামের প্রয়োজন, তখনও বিদ্যুৎ থাকে না। অনেকেই গরমে হাল ছেড়ে দিয়ে খোলা জায়গায় গামছা হাতে বসে থাকেন, কেউবা গভীর রাতে রাস্তায় স্বস্তির খোঁজে ঘোরাঘুরি করেন।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নবীগঞ্জ থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হলেও নিজেরাই বছরের পর বছর চরম লোডশেডিংয়ের শিকার। একে নবীগঞ্জবাসী ‘বাতির নিচে অন্ধকার’ বলেও অভিহিত করেছেন।
পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে ‘খামখেয়ালিপনার’ অভিযোগ তুলে তারা বলেন, সেবার কথা বললেও বাস্তবে কোনো উন্নতি নেই। পরিস্থিতির উন্নতি না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয়দের একটাই দাবি- “আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই, আশ্বাস নয়!”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews