1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ব্যবসায়ীদের জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

নুরুজ্জামান ফারুকী (হবিগঞ্জ)পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে বাজার মনিটরিং করেছে যৌথবাহিনী।

রবিবার (২ মার্চ) বিকেলে শহরের কাঁচাবাজার, বাল্লারোডসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী শাহজিবাজার আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার হাসান খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মাহবুব এর উপস্থিতিতে যৌথবাহিনীর এ অভিযান পরিচালিত হয় ।

অভিযানকালে দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পুণ্য ও সয়াবিন তৈল বিক্রির অভিযোগ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় বিভিন্ন দোকানে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৩ ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি মাহবুব আলম জানান, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত মূল্যে সয়াবিন তৈল বিক্রির দায়ে আমকান্দি স্টোরের মালিক মোহাম্মদ আলীকে ৫০ হাজার ও সয়াবিন তেলের বডির থেকে অতিরিক্ত দামে তৈল বিক্রির অভিযোগে মনু মিয়াকে ১ হাজার, মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ রাখায় লিটন পালকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর উপস্থিতির খবর পেয়ে অনেক অসাধু দোকানদার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অভিযানে সেনাবাহিনী এছাড়াও চুনারুঘাট থানার এসআই আল মামুন ও কৃষি অফিসার মাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

যৌথবাহিনী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাজারের একাধিক গোডাউনে তল্লাশি করা হয়। চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম বলেন, রমজান উপলক্ষে বাজারে কৃত্রীম সংকট তৈরির অপচেষ্টা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত দামে সয়াবিন তৈল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীদের জরিমানা করা হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সহায়তায় অভিযান চালানো হয়। এই ধরনের প্রতারণা রমজান মাসে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় আমরা এমন ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছি। সেনাবাহিনীর অভিযান অব্যাহত জানিয়ে সেনাবাহিনী শাহজিবাজার আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট মো: শাহরিয়ার হাসান খান জানান, তারা রমজান মাস উপলক্ষে বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও অভিযান পরিচালনা করবে এবং জনগণের সহযোগিতার মাধ্যমে প্রতারণা বন্ধের চেষ্টা চালিয়ে যাবেন।

স্থানীয় বাসিন্দারা এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন। রোজার মৌসুমে প্রতারণার শিকার ক্রেতারা ক্রেতাদের অভিযোগ কোনো কোনো খুচরা দোকানে সর্বোচ্চ এক লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে। আবার তৈল পাওয়া গেলেও তার জন্য ক্রেতাদেরকে গুণতে হচ্ছে বাড়তি দাম। পরে কাচাবাজারে একাধিক দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে সেনাবাহিনীর পক্ষে থেকে ব্যবসায়ীদের সচেতন করে কঠোর হুশিয়ারী দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews