1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার সন্তানের বিবস্ত্রতা দেখে পিতার মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

নুরুজ্জামান ফারুকী (হবিগঞ্জ) হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সন্তানের বিবস্ত্রতা দেখে মারা গেলেন বাবা। ঘটনাটি ঘটেছে গত রোববার বিকেলে বানিয়াচং সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের দক্ষিণ যাত্রাপাশা গ্রামে। এদিকে ঘটনার ১ দিন পর সোমবার ধ(১০ মার্চ) ধর্ষণের শিকার শিশুটির অসুস্থ পিতা দুলাল মিয়া দুপুর ১২টার দিকে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ধর্ষণের ঘটনায় ধর্ষিতা শিশুর নানী মোছাঃ মিনারা বেগম বাদী হয়ে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেছেন। বানিয়াচং থানার মামলা নং ১০, তারিখ ১০/০৩/২৫ইং। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার দায়ে দক্ষিণ যাত্রাপাশা এলাকার বনমুথুরা গ্রামের সাজমান মিয়ার ছেলে নোফায়েল মিয়া এবং একই এলাকার ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়া নামে ২ জনকে আটক করেছে পুলিশ। মামলার বিবরণে জানা যায়, গত রোববার বিকেলে শিশুটিকে ১০ টাকার একটি নোট হাতে দিয়ে তাকে টানা হেচড়া করে পাশ^বর্তী বার্নিতলা ডালীগাছ নামক জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে দুই কিশোর। এ সময় শিশুটি জোরে চিৎকার করতে লাগলে আশপাশের লোকজন এসে শিশুটিকে জঙ্গল থেকে আহত অবস্থায় উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ নিয়ে যান। শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, এ বিষয়ে বানিয়াচং থানায় একটি নিয়মিত ধর্ষনের মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুর রহিমকে।
এদিকে ধর্ষনের একদিন অতিবাহিত হতে না হতেই ধর্ষনের শিকার শিশুটির অসুস্থ পিতা দুলাল মিয়া নিজ বাড়ীতে মৃত্যুরকোলে ঢলে পড়েন। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত মানুষ ভীড় জমাচ্ছে ওই বাড়ীতে দুলাল মিয়াকে একনজর দেখার জন্য। অনেকের ধারণা মেয়ের এ অবস্থা দেখে অসুস্থ পিতা দুলাল মিয়া মানসিকভাবে ভেঙ্গে পড়েন যার দরুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে দুলাল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন। পাশাপাশি ধর্ষণের শিকার শিশুটির যাবতীয় চিকিৎসা ব্যয় এবং মামলা সংক্রান্ত সকল বিষয়ে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews