1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে জনবল সংকট

  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

নুরুজ্জামান ফারুকী (হবিগঞ্জ) প্রায় ২৩ লাখ মানুষের বসবাস হবিগঞ্জ জেলায়। আর এইসব মানুষের চিকিৎসা সেবার একমাত্র শেষ আশ্রয়স্থল ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতাল। দাঙ্গা প্রবণ এই জেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই ঘটে সংঘর্ষের ঘটনা। এতে হতাহত হয় বহু মানুষ। তবে হতাহতসহ জেলার গ্রামাঞ্চল থেকে আসা সাধারণ রোগীরা হাসপাতালে এসে পড়তে হয় বিড়ম্বনায়। নেই বিশেষজ্ঞ চিকিৎসক মিলে না প্রয়োজনীয় চিকিৎসা সেবা। যে কারণে সিলেট কিংবা ঢাকায় যেতে হয় রোগীদের। এছাড়াও গেল মাসখানেক ধরে হাসপাতালটিতে রয়েছে চরম ঔষধ সংকট। যে কারণে ঔষধ ঔষধ নিতে আসা রোগীদের ফিরতে হচ্ছে খালিহাতে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে- এসব সমস্যা সামাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। শিগগিরই সমস্যা সমাধানের আশা তাদের।

সরেজমিনে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ঘুরে দেখা যায়- হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের নির্দিষ্ট পরিমান সিটের ছেয়ে অধিক সংখ্যক রোগী ভর্তি রয়েছে। কোন কোন রোগী আবার সিট না পেয়ে হাসপাতালে মেঝেতে পড়েই নিচ্ছেন চিকিৎসা। এরমধে সবছেয়ে করুণ দশা শিশু ওয়ার্ডে। প্রায় সবসময়ই এই ওয়ার্ডে নির্দিষ্ট পরিমান সিটের ছেয়ে ২ গুণেরও অধিক রোগী থাকে। হাসপাতালে জরুরি বিভাগের খাতা তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়- হাসপাতালটিতে প্রতিদিন অন্তত ৩ থেকে ৪শত রোগী চিকিৎসা নিয়ে থাকে। এর মধ্যে আবার ভর্তি হয় প্রায় অর্ধশতাধিকের মতো। এছাড়াও হাসপাতালে আউডডোরো আরো প্রায় ৩ থেকে ৪শ রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকে। তবে এখন হাসপাতালে চিকিৎসক সংকট থাকায় এসব সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা। রোগ নির্ণয় না পারাসহ সামান্য একটু বড় সমস্যা হলেই রোগীদের সিলেট কিংবা ঢাকায় রেফার্ড করে দেন কর্তব্যরত চিকিৎসকরা।
২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতাল থেকে দেয়া তথ্যমতে- হাসপাতালটিতে বর্তমানে ৫৭টি চিকিৎসক/কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে কর্মরত রয়েছে মাত্র ২৭ জন। কাগজে কলমে ২৭ জন হলে প্রকৃত সংখ্যা আরো কম। এর মধ্যে কয়েকজন চিকিৎসক ছুটিতে থাকলেও দীর্ঘদিন যাবত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ডাঃ মেহেদী হাসান। এছাড়াও চরম এই চিকিৎসক সংকটের মধ্যেও মাত্র ৩০ জনের বেশি রোগী দেখেন না হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাঃ অনুজ কান্তি দাশ। রীতিমতো হাসপাতালের ২১৪ নম্বর কক্ষে ডাঃ অনুজ দাশের চেম্বারের দরজায় “৩০ (ত্রিশ) জনের বেশি রোগী দেখা হয় না” লিখে রাখতে দেখা যায়। এ ঘটনা হাসপাতালে আসা রোগীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও ওই চিকিৎসকের ভাষ্য হাসপাতালে সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসকদের ৪টি পদের বিপরীতে একমাত্র তিনিই দায়িত্ব পালন করছেন। বাকী ৩টি পদ শূণ্য বিধায় রোগীসেবায় ঘাটতি দেখা দিয়েছে। যে কারণে সার্জারী ওয়ার্ড এবং অপারেশন থিয়েটারে একা কাজ করতে হয় ওই চিকিৎসককে। এ অবস্থায় বহির্বিভাগে রোগী দেখার সুযোগ কম তার।
হাসপাতালটিতে বর্তমানে সিনিয়র কনসালটেন্ট গাইনি পদে ১ জন, সিনিয়র কনসালটেন্ট ইএনটি পদে ১ জন, , সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি পদে ১ জন, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজি পদে ১ জন, সিনিয়র কনসালটেন্ট নেফরোলজি পদে ১ জন, সিনিয়র কনসালটেন্ট সার্জারি ১ জন, সিনিয়র কনসালটেন্ট অর্থো সার্জারি ১ জন, সিনিয়র কনসালটেন্ট শিশু ১ জন, সিনিয়র কনসালটেন্ট চর্ম ও যৌন পদে ১ জনের পদ খালি রয়েছে। জুনিয়র সিনিয়র কনসালটেন্ট চুক্ষ, রেডিওলজিস্ট, অর্থো সার্জারি, শিশু, প্যাথলজি, মেডিসিন, গাইনি, কার্ডিওলজি, মানসিক, গ্যাষ্ট্রোলজি পদে ১টি করে পদ খালি রয়েছে। এ্যানেসথেটিষ্ট পদে ৪টির মধ্যে ১টি খালি রয়েছে, মেডিকেল অফিসার প্যাথলজিস্ট ২টি, রেজিস্টার ১টি, মেডিকেল অফিসার রক্ত ১টি ও মেডিকেল অফিসার ১৪টির মধ্যে ৫টি পদ খালি রয়েছে।
এ বিষয়ে ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক আমিনুল হক সরকার বলেন- চিকিৎসক সংকটসহ সকল সংকট সমাধানে আমরা কাজ করছি। চিকিৎসক সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। আশা করি শিগগিরই এসব সমস্যার সমাধান হবে। তিনি বলেন- আমরা যারাই আছি আমাদের সাধ্যমতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। তবে ঔষধ সংকট সহসাই কাটছে না বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews