1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চৌদ্দগ্রামে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ দুর্যোগ প্রতিরোধে বেলকুচি সদর ইউনিয়নে তালবীজ রোপণ   হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ নবীগঞ্জে ৯টি পূজা মণ্ডপে খাবার স্যালাইন বিতরণ রাণীনগরে ইটের দেয়াল কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি ঝিকরগাছায় ৫৯টি পূজামণ্ডপে ৩৭৮ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত কাজিপুরে ২৩ পূজামন্ডপে ১৪০ জন আনসার – ভিডিপি সদস্য মোতায়েন রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
শিরোনাম:
মন্ত্রীসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চৌদ্দগ্রামে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ দুর্যোগ প্রতিরোধে বেলকুচি সদর ইউনিয়নে তালবীজ রোপণ   হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ নবীগঞ্জে ৯টি পূজা মণ্ডপে খাবার স্যালাইন বিতরণ রাণীনগরে ইটের দেয়াল কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি ঝিকরগাছায় ৫৯টি পূজামণ্ডপে ৩৭৮ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন

মন্ত্রীসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে।

তবে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সরকারের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়। এমন পরিস্থিতিতে ঘটনার এক দিনের মাথায় ইশরাককে মন্ত্রিসভা ছাড়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।

বিএনপি ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মাদকবিরোধী উদ্যোগ নিয়ে আপত্তি না থাকলেও একজন প্রতিমন্ত্রীর নিজে অস্ত্র হাতে অভিযানে নামা গ্রহণযোগ্য নয়। মাদক দমনে প্রশাসনকে সক্রিয় করার পরিবর্তে তিনি কেন নিজেই অস্ত্র হাতে অভিযানে নামলেন, সেই প্রশ্ন ওঠে। বিশেষ করে প্রধানমন্ত্রী যখন রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকার পরিস্থিতি দেখতে আকস্মিক পরিদর্শন করছেন, তখন একজন প্রতিমন্ত্রীর এ ধরনের কর্মকাণ্ড সরকারকে বিব্রত করেছে।

প্রথম আলোর সঙ্গে কথা বলা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্যও বলেন, ঘটনাটি শুধু ইশরাকের ব্যক্তিগত বিষয় হয়ে থাকেনি; প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য সদস্যদেরও বিব্রত করেছে। একজন প্রতিমন্ত্রীর এমন আচরণের দায় মন্ত্রিসভাকেও নিতে হবে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর ১৩টি স্থান আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সেবার মান নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেন তিনি। কোথাও পরিস্থিতির উন্নয়নে সময়ও বেঁধে দেন। প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের দিনই বিকেলে ঘটে ইশরাকের অস্ত্রকাণ্ড। দল ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ মনে করছেন, ইশরাকের কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীর পরিদর্শনের ইতিবাচক আলোচনা অনেকটাই আড়ালে পড়ে যায়।

এমন পটভূমিতে ইশরাককে পদত্যাগের নির্দেশ দেওয়ার ঘটনাকে সরকারের সদস্যদের আচরণ ও জবাবদিহির প্রশ্নে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews