1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত কাজিপুরে ২৩ পূজামন্ডপে ১৪০ জন আনসার – ভিডিপি সদস্য মোতায়েন রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ১১ মামলা রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের ডাটা কালেকশন শুরু দেড় যুগ ধরে কচুরিপানার দখলে বেলকুচির জলপথ-নদীর পাড়ে বসতি, অথচ নদীর সুবিধা নেই—কচুরিপানার নিচে হারিয়ে যাচ্ছে নৌপথ, মাছ ও কৃষিজীবন হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
শিরোনাম:
হবিগঞ্জে আপন দুই ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত ২০ চৌদ্দগ্রামে হিন্দু অসচ্ছল নারীদের মাঝে ডা. তাহের এমপির পক্ষ থেকে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মানববন্ধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫ ঝিকরগাছায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ঐতিহাসিক যুব ম্যারাথন – ২০২৬ অনুষ্ঠিত ধর্ম যার যার–নিরাপত্তা পাওয়ার অধিকার সবার – প্রধানমন্ত্রী ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত বেগম মতিয়া চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জের কাজীপুরে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার

আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযান: জাল টাকা উদ্ধার ও ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

​মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার (ঢাকা) প্রতিনিধি:

ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশ পৃথক দুই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ জাল নোট তৈরি ও সরবরাহের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে। একই সাথে পুলিশের ভুয়া পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আরও তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে জাল টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, চাপাতি ও বাঁশের লাঠি।

​শনিবার (১৭ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ১৬ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের পাবনারটেক এলাকার দেলোয়ার হোসেন মিন্টুর অফিসের সামনে এসআই মোঃ ছাইয়েদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। সেখানে অভিযান চালিয়ে পুলিশ মোঃ কামাল সরদার (৪৮) এবং মানিক সরকার (১৯) নামে দুইজনকে আটক করে।
​আটককৃত আসামীদের কাছ থেকে উদ্ধার করা হয়:
​মো: কামাল সরদার (৪৮): জাল ১,০০০ টাকার নোট ২০০টি (সর্বমোট ২,০০,০০০/- টাকা), জাল ৫০০ টাকার নোট ৬১১টি (সর্বমোট ৩,০৫, ৫০০/- টাকা), জাল টাকা তৈরির অন্যান্য সরঞ্জামাদি এবং একটি পুরানো কালো রঙের হোন্ডা মোটরসাইকেল।
​মানিক সরকার (১৯): ১০০ টাকার জাল নোট ৭২৩টি (সর্বমোট ৭২,৩০০/- টাকা) এবং ৫০ টাকার ২৬টি জাল নোট (সর্বমোট ১,৩০০/- টাকা)।
​অভিযানে উদ্ধারকৃত সর্বমোট ৫,৭৯,১০০/- (পাঁচ লক্ষ উনআশি হাজার একশত) টাকার জাল নোট জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(এ) ধারায় আশুলিয়া থানায় মামলা (মামলা নং-৭৯, তারিখ- ১৭ অক্টোবর ২০২৬) রুজু করা হয়েছে।

​অন্য এক অভিযানে, গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৫ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন নয়ারহাট বাজার ব্যবসায়ী সমিতির অফিসের সামনে সিলভার রঙের একটি হাইয়েস গাড়ি নিয়ে অবস্থানকালে ডাকাত দলকে গ্রেপ্তার করা হয়। এসআই মোঃ শফিউল আলম সোহাগের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, মোঃ রায়হান মাতুব্বর (২৬), মোঃ আলতাফ হোসেন (৪০) ও মোঃ মোখলেসুর রহমান ওরফে মোখলেস (৩২)।

গ্রেপ্তারকৃতদের থেকে ২টি ওয়াকিটকি সেট, ১টি হ্যান্ডকাফ, ১টি স্টেইনলেস স্টিলের ধারালো চাপাতি, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সিলভার রঙের হাইয়েস মাইক্রোবাস এবং গাড়ির ভেতরে রাখা০২টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
​আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

পুলিশ জানায়, ধৃত আসামীদের ১ দিনের রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
​আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম আরো জানান, আশুলিয়া থানা এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews