1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার আজ শামসুর রহমানের ৯৮তম জন্মদিন ফেরত আসছে ৬ষ্ঠ শ্রেণীর ২০ লাখ বই,নেপথ্যে দাঁড়িপাল্লার ছবি জন্মদিনে গাড়িবহর নিয়ে বেরিয়ে হামলার শিকার নেতানিয়াহু চন্দ্রকণা চ্যালেঞ্জ কাপ ফুটবলের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত,তরুণদের খেলাধুলায় এগিয়ে আসার আহবান মির্জা মোস্তফা জামানের নিরাপত্তার সংকটে সাজেক, শঙ্কিত পর্যটক, উত্তপ্ত সমতল এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, নতুন দায়িত্বে হাসনাত-সারজিসরা আজ বিশ্ব চিকা দিবস, বিজ্ঞানপ্রেমীদের কাছে গুরুত্বপূর্ণ একটি দিন হাসপাতালে এলজিআরডি মন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি বোমা হামলার হুমকিতে দিল্লির একাধিক স্কুল রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.) দাম কমায় ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা এইচএসসির ফল প্রকাশের ভুয়া বিজ্ঞপ্তি
শিরোনাম:
ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার আজ শামসুর রহমানের ৯৮তম জন্মদিন ফেরত আসছে ৬ষ্ঠ শ্রেণীর ২০ লাখ বই,নেপথ্যে দাঁড়িপাল্লার ছবি জন্মদিনে গাড়িবহর নিয়ে বেরিয়ে হামলার শিকার নেতানিয়াহু চন্দ্রকণা চ্যালেঞ্জ কাপ ফুটবলের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত,তরুণদের খেলাধুলায় এগিয়ে আসার আহবান মির্জা মোস্তফা জামানের

আজ শামসুর রহমানের ৯৮তম জন্মদিন

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নাগরিক জীবনের সুখ-দুঃখ, প্রেম-বিরহ, মানুষের সংগ্রাম এবং বাঙালির মুক্তির আকাঙ্ক্ষা কবিতায় তুলে ধরা নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবি ১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।

শামসুর রাহমানের ডাকনাম ছিল বাচ্চু। তার বাবা মোখলেসুর রাহমান চৌধুরী এবং মা আমেনা বেগম। লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা থেকে তিনি নামের সঙ্গে থাকা পৈতৃক উপাধি ‘চৌধুরী’ বাদ দেন।

ঢাকা শহরেই তার বেড়ে ওঠা। এই শহরের জীবন, মানুষের দৈনন্দিন সংগ্রাম, নাগরিক জীবনের নানা টানাপোড়েন তার কবিতায় বিশেষভাবে উঠে এসেছে। জীবনের সত্য ও সুন্দরের পাশাপাশি মানুষের স্বপ্ন, বেদনা এবং প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল তার কবিতা।

বাঙালির ভাষা আন্দোলন, মুক্তির সংগ্রাম ও স্বাধীনতাযুদ্ধের চেতনা তার কবিতায় পেয়েছে শক্তিশালী প্রকাশ। সময়ের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে কবিতার ভাষায় তুলে ধরে তিনি হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের অনুভূতি ও আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর।

১৯৬০ সালে প্রকাশিত হয় শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি কবিতা ছাড়াও উপন্যাস, প্রবন্ধ, ছড়া ও অনুবাদসহ সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ৬৬টি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, একটি প্রবন্ধগ্রন্থ, একটি ছড়ার বই ও ছয়টি অনুবাদগ্রন্থ।

বাংলা কবিতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। তার কবিতা বাংলা ভাষাভাষী পাঠকের কাছে আজও সমান প্রাসঙ্গিক।

২০০৬ সালের ১৭ আগস্ট মৃত্যুবরণ করেন শামসুর রাহমান। তবে তার সৃষ্টিকর্ম, নাগরিক জীবনের গভীর পর্যবেক্ষণ এবং বাঙালির ইতিহাস-ঐতিহ্য ও সংগ্রামের চিত্র আজও পাঠকের মনে তাকে জীবন্ত করে রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews