1. admin@dainikjamunaexpress.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার আজ বিশ্ব পুরুষ দিবস হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান ৫ দালালের কারাদণ্ড ধুনটে ভুট্রুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধর্মপাশায় দুইজন গাঁজাসেবীকে অর্থ ও কারাদন্ড রাণীনগরে তিন মাদক সেবির ছয় মাস করে কারাদন্ড সিরাজগঞ্জে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভূমধ্যসাগরে নৌকাডুবিতে হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ধর্মপাশা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫জন খুদে ডাক্তার পেল প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ হবিগঞ্জে এসকাফ সিরাপসহ দুই জন গ্রেপ্তার সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু ১৮ নভেম্বর কন্যাসন্তানকে নিয়ে বিরোধের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

আজ বিশ্ব পুরুষ দিবস

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বাবা, ভাই, স্বামী, বন্ধু কিংবা সহকর্মী- জীবনের প্রতিটি পর্যায়ে পুরুষের অবদান অনস্বীকার্য। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র গঠনেও রয়েছে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। পুরুষের ইতিবাচক অবদান, অধিকার, মর্যাদা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আজ ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পালিত হচ্ছে বিশ্ব পুরুষ দিবস।

 

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’, যার অর্থ ‘ভবিষ্যৎ সবার’।

 

প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়। বাবা, ভাই, বন্ধু, সহকর্মী, স্বামী কিংবা প্রেমিক- জীবনের কাছের পুরুষদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান জানানোরও একটি উপলক্ষ এই দিন।

১৯৯৯ সালের ১৯ নভেম্বর ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথমবারের মতো বিশ্ব পুরুষ দিবস পালিত হয়। ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিরোম টিলাকসিংয়ের উদ্যোগে দিবসটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

 

তবে পুরুষ দিবস পালনের ধারণা আরও পুরোনো। ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক টাইমসের একটি নিবন্ধে ২৩ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে পালনের আগ্রহের কথা উঠে আসে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের আদলে পুরুষদের জন্যও একটি নির্দিষ্ট দিন চালুর দাবি জানানো হয়েছিল।

‘আকভান’-এর প্রভাব / কোন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা জানাল আবহাওয়া অধিদপ্তর

পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, কলম্বিয়া, রাশিয়া ও চীনের মতো কয়েকটি দেশে বিচ্ছিন্নভাবে পুরুষ দিবস পালিত হয়। তবে এসব উদ্যোগ স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত ১৯৯৯ সালে জিরোম টিলাকসিংয়ের উদ্যোগে ১৯ নভেম্বর দিনটিকে বিশ্ব পুরুষ দিবস হিসেবে পালনের সূচনা হয়। ক্যারিবীয় অঞ্চলে শুরুতেই দিবসটি ব্যাপক সাড়া ফেলে।

বিশ্ব পুরুষ দিবস নারী দিবসের প্রতিদ্বন্দ্বী কোনো আয়োজন নয়। বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রে পুরুষের ইতিবাচক অবদান তুলে ধরা এবং তাদের প্রতি সম্মান জানানোই এ দিবসের মূল লক্ষ্য।

দিবসটির ছয়টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। এগুলো হলো-

১. চলচ্চিত্রের নায়ক বা খেলোয়াড়দের পাশাপাশি সৎ, পরিশ্রমী ও মার্জিত স্বভাবের সাধারণ পুরুষদের আদর্শ হিসেবে তুলে ধরা।

২. পরিবার, স্ত্রী ও সন্তানের প্রতি পুরুষের অবদানকে স্বীকৃতি দেওয়া।

৩. পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সচেতনতা বাড়ানো।

৪. সামাজিক আচরণ, প্রত্যাশা ও আইনি বিষয়ে পুরুষের প্রতি বৈষম্যগুলো তুলে ধরা।

৫. নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে জোরদার করা।

৬. সবার জন্য নিরাপদ ও উন্নত বিশ্ব গড়ে তোলার বিষয়ে সচেতনতা তৈরি করা।

বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, হাইতি, জ্যামাইকা, হাঙ্গেরি, মাল্টা ও ঘানাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব পুরুষ দিবস পালিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews