1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের কারাদণ্ড ঝিকরগাছায় প্রবাসীর বাড়িতে গ্রিল ভেঙে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রি, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা, ভিডিও ভাইরালের পর স্ত্রী দাবি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘আমি তোমার যত্ন নেব’ বলেই ‘ধর্ষণ’ করেন ট্রাম্প: অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চট্টগ্রামে লরি চাপায় নিহত ৫ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি আজ ইসরাইলের নির্বাচন : পরাজয়ের মুখে নেতানিয়াহু প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ এক দশকে অর্ধেকের বেশি চারা মারা গেছে, সংকটে সুন্দরী – লবণাক্ততায় বদলে যাচ্ছে সুন্দরবন সাঈদীর মামলার বাদীর দাফনে বাধা দিয়েছেন যারা গ্যাসের সংকটে ফের বন্ধ যমুনা সার কারখানা নারায়ণগঞ্জে একরাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
শিরোনাম:
হবিগঞ্জে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের কারাদণ্ড ঝিকরগাছায় প্রবাসীর বাড়িতে গ্রিল ভেঙে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রি, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা, ভিডিও ভাইরালের পর স্ত্রী দাবি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘আমি তোমার যত্ন নেব’ বলেই ‘ধর্ষণ’ করেন ট্রাম্প: অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

ঝিকরগাছায় প্রবাসীর বাড়িতে গ্রিল ভেঙে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছায় এক প্রবাসীর বাড়িতে গ্রিল ভেঙে ঘরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছা. আয়েশা বেগম ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫ নম্বর পানিসারা ইউনিয়নের মোহিনীকাটি গ্রামের প্রবাসী রিপনের স্ত্রী আয়েশা বেগম ছোট সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। তাঁর বড় ছেলে আরফিন রহমান অন্য একটি কক্ষে ঘুমায়।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১৯ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। এ সময় বড় ছেলে নিজের পড়ার কক্ষে না ঘুমিয়ে মায়ের পাশে গিয়ে ঘুমায়। পরদিন ২০ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আয়েশা বেগমের ঘুম ভেঙে গেলে তিনি বড় ছেলের কক্ষে লাইট জ্বলতে দেখেন। লাইট বন্ধ করতে ওই কক্ষের দিকে এগিয়ে গেলে তিনি বাড়ির পাশের মৃত মিলনের ছেলে মো. মিলনসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তিকে কক্ষের ভেতরে দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করেছেন। এ সময় তাঁর চিৎকারে ছেলেসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ঘরে ঢুকে দেখা যায়, বাড়ির গ্রিল ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে ওয়ারড্রবের ড্রয়ার ভেঙেছে। সেখান থেকে নগদ ৫০ হাজার টাকা এবং আনুমানিক দুই লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে বলে অভিযোগ করেন গৃহবধূ। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে এক ভরি ওজনের তিনটি স্বর্ণের চেইন ছিল বলে তিনি উল্লেখ করেছেন।

অভিযোগ অনুযায়ী , ১৯ অক্টোবর রাত ৯টা থেকে ২০ অক্টোবর রাত ৩টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন বাদী।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে ঝিকরগাছা থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews