
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কৃষক দলের ৫সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহম্মেদ। (১৩ অক্টোবর ) মঙ্গলবার বিকেলে কান্ত নগর গ্ৰামে।
নতুন কমিটির সভাপতি হলেন আব্দুস ছামাদ, সহ-সভাপতি ঠান্টু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মিয়া , সাংগঠনিক বজলু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোহাব্বত আলী, ফরহাদ রেজা (ভান্ডাড়ী), কালের পাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদশা সাধারণ সম্পাদক চাঁন মিয়া, কৃষক দল নেতা জুয়েল রেজা নীল, এলাঙ্গী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আশরাফ আলী,লিখন মাহমুদ, আবু তাহের প্রমূখ।
Leave a Reply