1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার মগবাজারে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি বিয়ের মাস না পেরুতেই ড্রাইভারের সাথে পালালেন বিএনপি নেতার স্ত্রী সেন্টমার্টিনে শিক্ষায় ধস,স্বাস্থ্যসেবায় হাহাকার আজ শামসুর রহমানের ৯৮তম জন্মদিন ফেরত আসছে ৬ষ্ঠ শ্রেণীর ২০ লাখ বই,নেপথ্যে দাঁড়িপাল্লার ছবি জন্মদিনে গাড়িবহর নিয়ে বেরিয়ে হামলার শিকার নেতানিয়াহু চন্দ্রকণা চ্যালেঞ্জ কাপ ফুটবলের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত,তরুণদের খেলাধুলায় এগিয়ে আসার আহবান মির্জা মোস্তফা জামানের
শিরোনাম:
ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক

আসন্ন নতুন কারিকুলাম ২০২৭-মোঃ মাহবুবুর রহমান

  • প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

আসন্ন নতুন কারিকুলাম ২০২৭…………….
২০২৭ সাল থেকে নাকি আবারো কারিকুলাম পরিবর্তন হতে যাচ্ছে,অবশ্য এটা হওয়া বাঞ্চনীয়।সরকার পরিবর্তন এর পর চাপিয়ে দেওয়া কারিকুলাম বাদ দিয়ে ২০১২ সালের কারিকুলামে ফিরে যেতে হয়েছে ,অবশ্য এ ছাড়া কোনো উপায় ও ছিলোনা। তবে আমি এটাকেও খুব বেশি স্বাদুবাদ জানাতে পারছিনা।যুগের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী ,মানসম্মত,ওয়ার্ল্ড ওয়াইড সমাদৃত একটি কারিকুলাম প্রয়োজন। শোনা যাচ্ছে ১৫ টি দেশের কারিকুলাম এর সমন্বয়ে রিচার্জ করে এটি প্রনয়ণ করতে যাচ্ছে এন সিটিবি।তবে বাস্তবায়নের আগে আমার কিছু কথা আছে….

 

১/ প্রথমেই পাব্লিশ করা উচিত কোন কোন দেশের কারিকুলাম রিচার্জ করা হচ্ছে এবং এটার সাথে কে কে যুক্ত আছেন? এটা কেন জরুরি? এটা এ জন্য জরুরি ,বিগত আমলে সিঙ্গাপুর ,জাপান,ফিনল্যান্ড এর কারিকুলাম বিশ্লেষণ করে চাপিয়ে দেওয়া কারিকুলাম কেউ একসেপ্ট করেনি(আমরা জানতাম ই না এটি কিসের আলোকে করা হয়েছে).তাই আমরা এখন বিভিন্ন সোর্স থেকে কিছু পড়ে দেখতাম কোন দেশের কারিকুলাম কেমন?

২/কারিকুলাম এ এমন গবেষকদের যুক্ত করা উচিত,যারা মূলত শিক্ষা নিয়ে কাজ করে,আমরা রাজনৈতিকভাবে নির্বাচিত (যারা শিক্ষায় সংশ্লিষ্ট হয়েও চাটুকার) এমন কেউ কারিকুলামের সাথে যুক্ত থাকলে এখুনি বাদ দিন।

৩/ আমরা গত কারিকুলামে দেখেছি যারা বই লিখেছেন তাদের মধ্যে অনেকেই গুগল ট্রান্সলেট করেছেন (যা ইতোমধ্যে প্রমানিত) এবং প্লেজারিজমের আওতায় ও অনেকেই ছিলেন। আমরা এ ধরনের বুক রাইটারদের চাইনা। বুঝেন তো চুরি করলে এখন ধরা সোজা।

৪/যে সব স্কুলে পাইলটিং চালু করবেন (জানিনা করবে কিনা),গত কারিকুলামের মতো শিক্ষকদের জোড় করে ভালো বলে চাপিয়ে দেওয়ার রীতি বন্ধ করতে হবে। প্রান্তিক,রুরাল পর্যায়ে এক্সপার্টরা পড়ান না। সো সেখানের অবস্থা তাদের জানার কথা না।আমার কথা হলো ,শুরু করার আগে গ্রামীন জনগোষ্ঠী,শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষকদের মতামত,কর্মশালা করুন।এখানেও যোগ্য শিক্ষকদের অন্তর্ভুক্ত করুন কারন শিক্ষকরা ক্লাসে পড়ান।

৫/ বিজ্ঞানের বিষয়গুলো আরো আপডেট হওয়া উচিত।বর্তমান পদার্থ বিজ্ঞান বই দেখলে কান্না ছাড়া উপায় নেই। পদার্থ ,রসায়ন এর মতো বিষয়গুলোকে আরো তথ্যে,গানিতিক সমস্যাবলি ,ছবি,উপাত্ত ,নতুন টপিক্স যুক্ত করা উচিত।পাশাপাশি অনেক ব্যবহারিক বিষয় ও যুক্ত করা উচিত।

৬/সবচেয়ে যে বিষয়টি জরুরি ,প্রশিক্ষনের বিষয়গুলো আরো সহজ করা ,আমরা বিগত কারিকুলামে দেখেছি,এমন কিছু শব্দ ,বাক্য ব্যবহার করা হয়েছে ,আমি বিজ্ঞানের মাষ্টার ট্রেইনার হয়েও বুঝতে পারিনি ,তাহলে অন্যরা কিভাবে প্রশিক্ষন নিবে।

৭/যে কারিকুলাম ই বাস্তবায়ন করা হোক না কেন,পরীক্ষা পদ্বতি যেনো থাকে ,বিভিন্ন মূল্যায়ন নাম দিয়ে শিক্ষকদের হাতে বেশি নাম্বার না থাকার পক্ষে আমি।

৮/অত্যধিক ডিভাইসমুখী,মাল্টিমিডিয়া ক্লাস আসলে আমাদের দেশের শিক্ষার্থীদের কত টুকু কাজে লাগে? একবার ভেবে দেখবেন।এখনো গানিতিক সমস্যা সলভ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের স্পষ্ট বিশ্লেষণ বোর্ড ,মার্কার এর কোনো বিকল্প নেই।

৯/সর্বোপরি কারিকুলাম বাস্তবায়নের মূল কারিগর হলো শিক্ষক,এদের জীবনমান উন্নয়নে সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। আমরা দেখেছি প্রশিক্ষনে এর রাতে বাড়ি ভাড়া ১৫০০ টাকা, অথচ শিক্ষকদের সারা মাসে দেওয়া হয় ১০০০ টাকা বাড়িভাড়া। শিক্ষকদের পর্যাপ্ত বেতন,গবেষনার সুযোগ করে দিতে হবে সরকারকে।

পরিশেষে কারিকুলাম বাস্তবায়ন এর আগে প্রচুর ফিল্ডওয়ার্ক হোক। অনেক তর্ক-বিতর্ক হোক,আরো গবেষনা হোক। এরপরেই চালু হোক, তবেই আশার আলো দেখতে পাবে ,নয়তো চাপিয়ে দিলে বুঝছেন তো কি হবে?

 

মো:মাহবুবুর রহমান
সহকারী শিক্ষক 
নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়
হাইমচর-চাঁদপুর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews