1. admin@dainikjamunaexpress.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কাজিপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস সরকারের ২৭ তম মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান নুসরাত জাহান আজ বসছে মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক উদ্বোধন এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে ঢাকা ও আশেপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন পর্যায়ের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন বিয়ের পিঁড়িতে বসছেন অষ্টগ্রামের ঐতিহ্যবাহী ভুঁইয়া বাড়ির সন্তান মোঃ দ্বীন ইসলাম ভুঁইয়া বাংলাদেশ:ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ গাজায় খাদ্য বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৪ মালয়েশিয়ায় অভিযানে ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ বিদেশি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ঝিকরগাছায় এমকে ফুড এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি বিপিএল ফিক্সিং: ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে সুনামগঞ্জে সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগ
শিরোনাম:
কাজিপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস সরকারের ২৭ তম মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান নুসরাত জাহান আজ বসছে মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক উদ্বোধন এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে ঢাকা ও আশেপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন পর্যায়ের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), default quality?

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। এদিন বিকাল ৩টায় ফলাফল প্রকাশ করার কথা রয়েছে। রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার বিকাল ৩টায় দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট eduboardresults.gov.bd থেকেও ফল দেখা যাবে। এ ছাড়া আবেদন করার সময় শিক্ষার্থীরা যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেখানে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

প্রসঙ্গত, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

এ অবস্থায় গত ৩১ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশের পরদিন থেকেই পুনর্নিরীক্ষণ আবেদন নেওয়া শুরু হয়। ১ নভেম্বর শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ে ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের আবেদনে মোট খাতার সংখ্যা দাঁড়ায় ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি।

যেভাবে ফল দেখা যাবে

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি উপায়ে পরিবর্তিত ফল জানতে পারবেন—

ওয়েবসাইটে: শিক্ষা বোর্ডের সমন্বিত পুনঃনিরীক্ষণ ওয়েবসাইটে (rescrutiny.eduboardresults.gov.bd) গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড ও পরীক্ষার বছর (২০২৬) দিয়ে সাবমিট করতে হবে।

পিডিএফে: নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ‘HSC Re-scrutiny Changed Result 2026’ শিরোনামের পিডিএফ ডাউনলোড করে রোল নম্বর দিয়ে খুঁজলে সংশোধিত বিষয় কোড, আগের গ্রেড ও নতুন গ্রেড দেখা যাবে।

এসএমএসে: আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে, যাদের ফল পরিবর্তন হবে (ফেল থেকে পাশ বা গ্রেড বৃদ্ধি), তাদের বোর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews