
ছাম্মি আহমেদ আজমীর:সিরাজগঞ্জের শতাব্দীর প্রাচীন দুই’শ বছরের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ মন্ডল স্বপনের বাবা এবং মন্দির কমিটির সাবেক সভাপতি প্রয়াত অ্যাডভোকেট রামজীবন মন্ডলের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টায় গোবিন্দ মন্দিরে প্রয়াত অ্যাডভোকেট রামজীবন মন্ডলের আত্মার শান্তি কামনায় স্মৃতিচারণ,প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করেন মন্দির কমিটির সদস্য,পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
এসময় বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে অ্যাডভোকেট রণজিৎ মন্ডল স্বপন বলেন,বাবা শুধু আমার জন্মদাতা ছিলেন না,তিনি ছিলেন আমার জীবনের অন্যতম অনুপ্রেরণা,আদর্শ ও পথপ্রদর্শক।তাঁর ভালোবাসা,সততা, নীতি-নৈতিকতা এবং মানুষের প্রতি দায়িত্ববোধ আমাকে এবং পরিবারের সকল সদস্যদের আজও পথ চলতে সাহস জোগায়। বাবা আমাদের মাঝে শারীরিকভাবে নেই, কিন্তু তাঁর শিক্ষা, আদর্শ ও স্মৃতি প্রতিটি মুহূর্তে আমাদের হৃদয়ে বেঁচে আছে। তিনি আরও বলেন,দেখতে দেখতে বাবাকে হারানোর ৩৮ বছর পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেলেও বাবাকে হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তাঁর স্নেহমাখা স্মৃতি আজও আমাদের ভাই,বোনদের আবেগাপ্লুত করে। আমি সবার কাছে আমার বাবার আত্মার চিরশান্তি কামনায় করি। তাঁর আদর্শকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে পারলেই তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।
উল্লেখ্য: প্রয়াত অ্যাডভোকেট রামজীবন মন্ডল কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্ম,আদর্শ ও অবদানের স্মৃতি আজও মন্দির-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে রয়েছে।দীর্ঘ ৩৮ বছর পেরিয়ে গেলেও প্রিয়জন হারানোর বেদনা পরিবারের কাছে আজও অমলিন। ভালোবাসা, শ্রদ্ধা ও প্রার্থনায় প্রয়াত অ্যাডভোকেট রাম জীবন মন্ডলকে স্মরণ করেন তাঁর স্বজনেরা।
Leave a Reply