1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কাজিপুরে কীটনাশক পানে বাবা-মেয়ের মৃত্যু ধুনটে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করলেন সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক সাদিয়া রেজওয়ানা তন্বী কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে সারাদেশে কমিটি: নেতৃত্বে ইউএনও-ওসি বাবা বিএনপি নেতা, ছেলে ছাত্রদল নেতা: দুজনেই মাদকসহ আটক সাভারে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আমানউল্লাহ আমান,সম্প্রীতির আহ্বান চৌদ্দগ্রামে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লক্ষ্মীপুর ইউনাইটেড চ্যাম্পিয়ন বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নব-নির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম শিমের ফুলে-ফলে স্বপ্ন বুনছেন মাধবপুরের কৃষক শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মোংলায় বন ও পরিবেশ-প্রতিমন্ত্রী বেলকুচিতে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ ইউপি প্রশাসনিক কর্মকর্তা মিলন চন্দ্র ঘোষ জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তান হাইকমিশনার রাতভর নাটকীয়তা শেষে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ এর ৫২ তম মৃত্যু বার্ষিকী আজ হবিগঞ্জ হাসপাতালে বাড়ছে বিভিন্ন রোগীর সংখ্যা নাসিরনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটিতে ব্যাংক ও শেয়ারবাজার দুপুরের মধ্যে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়-ই মুখ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম:
কাজিপুরে কীটনাশক পানে বাবা-মেয়ের মৃত্যু ধুনটে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করলেন সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক সাদিয়া রেজওয়ানা তন্বী কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে সারাদেশে কমিটি: নেতৃত্বে ইউএনও-ওসি বাবা বিএনপি নেতা, ছেলে ছাত্রদল নেতা: দুজনেই মাদকসহ আটক সাভারে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আমানউল্লাহ আমান,সম্প্রীতির আহ্বান চৌদ্দগ্রামে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লক্ষ্মীপুর ইউনাইটেড চ্যাম্পিয়ন বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নব-নির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম শিমের ফুলে-ফলে স্বপ্ন বুনছেন মাধবপুরের কৃষক শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মোংলায় বন ও পরিবেশ-প্রতিমন্ত্রী

মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ এর ৫২ তম মৃত্যু বার্ষিকী আজ

  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের ৫২তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (১৯ অক্টোবর)। ১৯৭৪ সালের এই দিনে রাজধানীর ইস্কাটন গার্ডেনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ফররুখ আহমদ আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি। বিংশ শতাব্দীতে ইসলামী ভাবধারার বাহক হলেও তার কবিতার প্রকরণকৌশল ও শব্দচয়ন ছিল অনন্য বৈশিষ্ট্যে উজ্জ্বল। আধুনিকতার নানান নন্দন তার কবিতায় পরিব্যাপ্ত। রোমান্টিকতা থেকে আধুনিকতায় উত্তরণের ধারাবাহিকতায় ফররুখ আহমদের সৃষ্টিশীলতা মৌলিক বলে সমালোচকরা স্বীকার করেন।

তার কবিতায় বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অণুপ্রেরণা প্রকাশ পেয়েছে।

ফররুখ ছিলেন স্বাধীনচেতা, আত্ম মর্যাদাবান ও অতি উঁচু মাপের আধুনিক কবি। পশ্চিমা আধুনিক কবিদের রচনার আঙ্গিক ও বিশুদ্ধতা তার কবিতায় দৃশ্যমান ছিল। তিনি ছিলেন শোষণের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। ১৯৫২’র ভাষা আন্দোলন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ, আইয়ুব শহীর বিরুদ্ধের গণআন্দোলন প্রভৃতি সব স্তরে তিনি ছিলেন সোচ্চার। কবির কলম অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে কবি মানবতা ও সাম্যের জয়গান গেয়েছেন।

কবি ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ হাতেম আলী। মাতা বেগম রওশন আখতার।

তিনি ১৯৩৭ সালে খুলনা জিলা স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৩৯ সালে কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাস করেন। পরে স্কটিশ চার্চ কলেজে দর্শন ও ইংরেজি সাহিত্যে ভর্তি হলেও পরীক্ষা না দিয়েই তিনি কর্মজীবনে প্রবেশ করেন।

১৯৪৫ সালে মাসিক ‘মোহাম্মাদী’র ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও স্থায়ীভাবে চাকরি করতেন ঢাকা বেতারে। ১৯৪২ সালের নভেম্বরে খালাতো বোন সৈয়দা তৈয়বা খাতুন লিলিকে বিয়ে করেন কবি।

সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও ফররুখ আহমদের কবি পরিচিত ছিল প্রধান। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে, সাত সাগরের মাঝি (১৯৪৪), সিরাজাম মুনিরা (১৯৫২), নৌফেল ও হাতেম (১৯৬১), হাতেমতায়ী (১৯৬৬) ইত্যাদি। পাখির বাসা (১৯৬৫), হরফের ছড়া (১৯৭০), ছড়ার আসর (১৯৭০) ইত্যাদি তার শিশুতোষ রচনা।

তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬০), প্রেসিডেন্ট পুরস্কার প্রাইড অব পারফরম্যান্স (১৯৬১), আদমজী পুরস্কার (১৯৬৬), ইউনেসকো পুরস্কার (১৯৬৬), মরণোত্তর একুশে পদক (১৯৭৭), স্বাধীনতা পুরস্কার (১৯৮০) লাভ করেন।

সূত্র: বাসস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews