1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিরাপদ জীবন, কর্মসংস্থান ও উন্নয়নভিত্তিক রাষ্ট্র গঠনে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান

  • প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টুঃশনিবার (৭ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি মানবিক, নিরাপদ ও উন্নয়নমুখী বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন। এ সময় তিনি উপস্থিত জনতার কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।

সমাবেশে বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়—যেখানে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, নিরাপদ পরিবেশে ব্যবসা-বাণিজ্য ও চাকরি করতে পারবে এবং তরুণরা পড়াশোনা শেষে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে। তিনি আরও বলেন, দেশের কেউ যেন ন্যূনতম চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত না হয়—এটি নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য।

জনতার উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, “আপনারা কি এমন বাংলাদেশ চান?”—এরপরই তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনসমর্থনের আহ্বান জানান।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, ঠাকুরগাঁওয়ের দীর্ঘদিনের দাবি বিমানবন্দরের কাজ ইতোমধ্যে অনেকটাই এগিয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে দ্রুত সময়ের মধ্যেই এই বিমানবন্দর চালু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় এলে ঠাকুরগাঁও ও পঞ্চগড় অঞ্চলে শিল্প ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে চিনিকল, রেশন কারখানা এবং চা শিল্প গড়ে তোলা হবে। একই সঙ্গে ঠাকুরগাঁওয়ে একটি ক্যাডেট কলেজ স্থাপন, কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং আধুনিক আইটি পার্ক প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি।

তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচন কেবল জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি হবে দেশ পুনর্গঠনের নির্বাচন। তিনি অভিযোগ করেন, গত এক যুগে জনগণ তাদের রাজনৈতিক অধিকার যেমন হারিয়েছে, তেমনি অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়েছে। তরুণদের কর্মসংস্থান হয়নি, নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ বাস্তবায়ন হয়নি এবং কৃষকরাও প্রয়োজনীয় সহায়তা পায়নি।

বিএনপি চেয়ারম্যান জানান, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, বেসরকারি সংস্থা থেকে নেওয়া ক্ষুদ্রঋণ সরকারি ব্যবস্থাপনায় পরিশোধ এবং ঠাকুরগাঁও-পঞ্চগড় অঞ্চলে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচি চালুর কথাও তিনি উল্লেখ করেন।

বক্তব্যের শেষভাগে তিনি বলেন, জনগণই এই দেশের প্রকৃত মালিক। জনগণকে সঙ্গে নিয়েই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, বেকারত্ব দূর করা এবং নারী সমাজকে শিক্ষিত ও আর্থিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে চায় বিএনপি। এসব লক্ষ্য বাস্তবায়নে জনগণের সহযোগিতা ও ধানের শীষে ভোট চেয়ে তিনি বক্তব্য শেষ করেন।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পয়গাম আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews