1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেলকুচিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় লাখো মানুষের ঢল

  • প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৩ বার পড়া হয়েছে

মান্নান শেখ,সিরাজগঞ্জ বেলকুচি প্রতিনিধিঃসিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ঐতিহাসিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে(৭ জানুয়ারি শনিবার বিকালে বেলকুচি পৌর আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে জনসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় নেতা মাওলানা ইব্রাহিম রনি, এনডিপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মাহিন সরকার।
প্রধান বক্তা মোঃ আলী আলম তার বক্তব্যে বলেন, নির্বাচিত হলে তিনি বেলকুচি ও চৌহালির ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আরও সমৃদ্ধ করে আন্তর্জাতিক মানের কাপড় উৎপাদনের ব্যবস্থা করবেন। তাঁতশিল্পীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে এ শিল্পকে লাভজনক করে তুলবেন।
তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়নের জন্য কৃষিতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, উন্নত বীজ ও সার নিশ্চিত করা হবে। পাশাপাশি নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকায় গ্যাস সংযোগসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
তিনি জনগণের উদ্দেশে বলেন, বেলকুচি ও চৌহালিকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জনপদে পরিণত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং পরিবর্তনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জনাব মঞ্জুর কাদের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইসলামিক ও নির্বাচনী সংগীত পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গীতিকার ও সুরকার ওবায়দুল্লাহ তারেক এবং অ্যাডভোকেট রোকনুজ্জামান।
সভায় বেলকুচি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জনসভাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews