
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
হাজিরবাগ ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে । ৮ ফেব্রয়ারি ( রবিবার) সন্ধ্যা ৭ টায় মাটিকুমড়া বাজারে ৬ নং ওয়ার্ড কার্যালয়ে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মোজাম্মেল হক এর সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এবার এর নির্বাচন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার । জুলাই আন্দোলনের ফসল হিসেবে আমরা সুন্দর পরিবেশে নির্বাচনী সভা করতে পারছি৷ এ কারণে আগামীর নিরাপদ বাংলাদেশ গড়তে অবশ্যই দাঁড়িপাল্লা প্রতীকে সকল ভাই – বোনদের কে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
নির্বাচনী সভা সঞ্চালনা করেন হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শফিকুর রহমান।
নির্বাচনী সভায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক বৃন্দ সহ স্থানীয় জনসাধারণের দাঁড়িপাল্লা প্রকীকের সভায় ইতিবাচক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
Leave a Reply