1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আত্রাই-রাণীনগর আসনে ৩৩কেন্দ্র ঝুঁকিপূর্ণ

  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনে ১১৫টির মধ্যে ৩৩টি ভোট গ্রহন কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আত্রাই উপজেলায় ২৩টি এবং রাণীনগর উপজেলায় ১০টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পন্ন করার লক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।
‎আত্রাই উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানাগেছে, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৬০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ২৩টির মধ্যে ১২টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া সাধারণ কেন্দ্র রয়েছে ৩৭টি কেন্দ্র।
‎রাণীনগর উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৫৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ১০টির মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে চারটি ভোট কেন্দ্র। এছাড়া সাধারণ কেন্দ্র রয়েছে ৪৫টি।
‎আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: আলাউল ইসলাম এবং রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন,আগামী ১২ফেব্রায়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটগ্রহনে ভোটারদের নিরাপত্তা এবং কোন অবস্থাতেই যেনো আইনশৃঙ্খলা পরিস্থীতির অবনতি না ঘটে সে লক্ষে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট,যোগাযোগ ব্যবস্থা এবং জনবসতিপূর্ণ ও ভোট কেন্দ্রের দুরত্বসহ নানাবিধ কারনে থানাপুলিশ,বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে যাচাই বাছাই করে ভোট কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সাধারণ কেন্দ্রের তুলনায় চিহ্নিত কেন্দ্রগুলোতে পুলিশ,সেনাবাহিনী,র‌্যাব,বিজিবি,আনসার বাহিনীনসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য,মোবাইল টিমসহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বডি-ওর্ন ক্যামেরা বসানো থাকবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন সম্পন্ন করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন এই কর্মকর্তারা।
‎উল্লেখ্য, এই আসনে বিএনপির প্রার্থী শেখ মো: রেজাউল ইসলাম রেজু (ধানের শীষ),বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা),স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৎকালীন সময়ের বিএনপি ও চারদলীয় জোটের সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবীর (মোটরসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: রফিকুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আতিকুর রহমান রতন মোল্লা (হাতি) প্রতিকে প্রতিদ্ব›দ্বীতা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews