1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

এককভাবে সরকার গঠনে আত্নবিশ্বাসী বিএনপি- তারেক রহমান

  • প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের পর তার দল এককভাবেই সরকার গঠন করতে সক্ষম হবে বলে তিনি আত্মবিশ্বাসী। ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, আমরা কনফিডেন্ট যে, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাব এবং এককভাবেই সরকার গঠন করতে পারব।

তিনি বলেন, একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার জন্য শক্তিশালী বিরোধী দলেরও প্রয়োজন রয়েছে।

সাক্ষাৎকারে তিনি আসন্ন নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, মানুষ একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে। ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফিরে নির্বাচনী প্রস্তুতি ও ব্যক্তিগত শোক—এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলেও উল্লেখ করেন তিনি।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের শিক্ষার সুযোগ আরও উচ্চস্তর পর্যন্ত সম্প্রসারণ করা হবে। পাশাপাশি গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু এবং নারীদের কর্মসংস্থান ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন থাকলেই যেকোনো দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হবে। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তির ক্ষেত্রে বিএনপি আপস করবে না।

জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে তারেক বলেন, বিএনপি এককভাবে সরকার গঠনে সক্ষম হবে এবং সেক্ষেত্রে বিরোধী দলে থাকা রাজনৈতিক ভারসাম্যের জন্য জরুরি।

গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার প্রসঙ্গে তিনি বলেন, অতীতে যারা এসব ঘটনার শিকার হয়েছেন, তারা ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখেন এবং বিএনপি সরকার গঠন করতে পারলে আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews