
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা গোলাম মোর্শেদের মমতাময়ী মায়ের জানাজা আজ (সোমবার) সকাল ১০টায় চৌগাছা শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিস্তীর্ণ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা দলে দলে মাঠে সমবেত হন। রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা শোকাবহ পরিবেশে পরিণত হয়।
জানাজা নামাজে ইমামতি করেন যশোর ১ আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ আজিজুর রহমান। নামাজ শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা মরহুমার জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় উপস্থিত ছিলেন যশোর-১ আসনের নবনির্বাচিত জামায়াতে ইসলামি এমপি মোহাম্মদ আজীজুর রহমান,যশোর -২ আসনের এমপি ডা: মোসলেহ উদ্দীন ফরিদ । তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান, চৌগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ,নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো : জিয়াউল সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, যশোর জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ও সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা।
এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের নেতারা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। উপস্থিত অনেকেই বলেন, মরহুমা ছিলেন অত্যন্ত স্নেহশীলা ও ধর্মপরায়ণ একজন নারী। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। দাফনের সময়ও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, একজন মায়ের মৃত্যু শুধু একটি পরিবারের জন্য নয়, সমাজের জন্যও এক অপূরণীয় ক্ষতি। তারা মহান আল্লাহর কাছে মরহুমার জান্নাতুল ফেরদাউস নসিব এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
Leave a Reply