1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উত্তম কৃষি চর্চার মাধ্যমে ঝিকরগাছাতে পটলের চাষ শুরু

  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

নিরাপদ উৎপাদন ও রপ্তানির লক্ষ্যে, উত্তম কৃষি চর্চার মাধ্যমে যশোরের ঝিকরগাছাতে পটলের চাষ শুরু হয়েছে। ১০ এপ্রিল ( শুক্রবার)সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার পানিসারা ইউনিয়নের বর্ণী গ্রামে উত্তম কৃষি চর্চার (GAP) মাধ্যমে পটল উৎপাদনের লক্ষ্যে একটি ক্লাস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী পরিদর্শন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর হোসেন, যশোর জেলার উপপরিচালক কৃষিবিদ মো. মোশাররফ হোসেন ও ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম। এসময় তারা মাঠ পর্যায়ে চাষাবাদের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এই ক্লাস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রকল্পটির মূল লক্ষ্য হলো পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। প্রদর্শনীতে তিনজন কৃষক এক একর জমিতে সমন্বিতভাবে পটল চাষ করছেন। এখানে জৈব সার ব্যবহার এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে পরিবেশবান্ধব ও নিরাপদ উৎপাদন নিশ্চিত করা হচ্ছে। ফলে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমে আসছে এবং উৎপাদিত ফসল ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত হচ্ছে। পরিদর্শনকালে অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর হোসেন বলেন, “উত্তম কৃষি চর্চা অনুসরণের মাধ্যমে নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদন সম্ভব। বর্তমান সময়ে ভোক্তারা নিরাপদ খাদ্যের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। এই ধরনের উদ্যোগ কৃষকদের সচেতনতা বৃদ্ধি করবে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদিত কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি করবে। তিনি আরও বলেন, ক্লাস্টারভিত্তিক চাষাবাদের ফলে কৃষকদের মধ্যে সমন্বয় বাড়ে, উৎপাদন খরচ কমে এবং বাজারজাতকরণ সহজ হয়। এতে করে কৃষকের লাভবান হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচিত করা হচ্ছে এবং মাঠ পর্যায়ে তা প্রয়োগে উৎসাহিত করা হচ্ছে। এতে করে উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। স্থানীয় কৃষকরাও এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। কৃষকরা জানান, জৈব সার ও আইপিএম প্রযুক্তি ব্যবহারের ফলে ফসলের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে এবং উৎপাদন খরচও তুলনামূলকভাবে কম হচ্ছে। ভবিষ্যতে তারা আরও বেশি জমিতে এ পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। কৃষি সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উত্তম কৃষি চর্চা দেশব্যাপী বিস্তৃত হলে নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি বৈদেশিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের চাহিদা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews