1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝিকরগাছায় যুব জামায়াত নেতাকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ সংবাদ সম্মেলনে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের এক নেতাকে অপহরণ করে চাঁদা দাবি, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছে জেলা জামায়াতের নেতারা। একই ঘটনায় আরেক কর্মীকেও মারধরের অভিযোগ করা হয়েছে।

বুধবার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। উপস্থিত ছিলেন ভুক্তভোগী জহিরুল ইসলাম ও আল-আমিন।

লিখিত বক্তব্যে বলা হয়, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যক্তিগত কাজে ঝিকরগাছা উপজেলা পরিষদে যান উপজেলা যুব জামায়াতের টিম সদস্য জহিরুল ইসলাম। কাজ শেষে উপজেলা পরিষদের গেট দিয়ে বের হওয়ার সময় আরমান হোসেন কাকন, নাফিজ অনিক, নওয়াজিস ইসলাম রিয়েল, রাসেল, সাগর, পিন্টু হোসেন পিনুসহ কয়েকজন তার পথরোধ করেন। পরে তার মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে জোরপূর্বক অন্য একটি মোটরসাইকেলে তুলে ঝিকরগাছা আবিদ ডায়াবেটিক হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়।

অভিযোগে বলা হয়, সেখানে জহিরুল ইসলামের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে রড ও লাঠি দিয়ে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তিনটি ফাঁকা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়া হয় বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হামলাকারীরা জহিরুল ইসলামের এটিএম কার্ড ও পিন নম্বর নিয়ে তার কাছে থাকা নগদ ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি ব্যাংকের চেকে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে ৫০ হাজার টাকা উত্তোলন এবং এটিএম বুথ থেকে আরও ১২ হাজার টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

একই ঘটনায় যুব জামায়াত কর্মী আল-আমিনকেও মারধরের শিকার হতে হয়েছে বলে দাবি করা হয়। জহিরুল ইসলামের মোবাইল ফোন ব্যবহার করে তাকে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয় এবং সেখানে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, আহত জহিরুল ইসলামকে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অভিযুক্ত কাকন ও রাসেল ঘটনাটি দুর্ঘটনা হিসেবে নথিভুক্ত করতে হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করা হয়। বর্তমানে জহিরুল ইসলাম যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে অভিযুক্তদের কয়েকজন সেখানে উপস্থিত হয়ে অভিযোগ গ্রহণ না করার জন্য পুলিশকে চাপ দেয় বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। তবে হামলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews