1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

ক্ষয়ক্ষতি ও প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে ভোলাহাটে ইরি-বোরো ধান কাটা,মাড়াই ও সংগ্রহ শেষ হয়েছে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

মোহাম্মদ রবিউল ইসলাম,ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনাধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ইরি-বোরো ধান কাটা, মাড়াই ও গোলাজাত করণ প্রায় শেষ। ঘন ঘন বর্ষণ ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে কৃষকেরা আত্মসংগ্রামের মধ্য দিয়ে ধান ঘরে তুলছেন। তবে শ্রমিক সঙ্কট,  অতিরিক্ত মজুরী ও বর্ষণের ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

চলতি ২০২৫-২০২৬ বৎসরে উপজেলায় ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৬,১৭৫ হেক্টর। এর মধ্যে উফশী ৫,৯৩৫ হেক্টর ও হাইব্রীড ২৪০ হেক্টর। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪২,৬১০ মেট্রিক টন, আর চাউলে লক্ষ্যমাত্রা ছিল ২৮,৪০৬ মেট্রিক টন।  আর এই মওসুমে সেচ ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়েছে ২৪৬ টি বিদ্যুতায়িত গভীর নলকূপ। এসটিডব্লিউ ছিল ১৮০ টি ও এলএলপি ছিল ২০০ টি। এর মধ্যে ডিজেল চালিত মেসিনও ছিল। এ ছাড়াও ২৩৬ টি এলএলপি নদী থেকে বা জলাশয় থেকে ভাসান পানি সরবরাহ করেছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী এই তথ্য জানিয়েছেন।
বুকভরা আশা নিয়ে আবহমান ধারায় ধান চাষ করেছিলেন কৃষকেরা। জমিতে ধান হয়েছিল ভাল। বাম্পার ফলনের সম্ভাবনাও ছিল। ধান কাটতে শুরু করেছিলেন কৃষকেরা। কিন্তু বিধিবাম! এরই মধ্যে বাধ সাধলো বৃষ্টি আর মেঘের ঘনঘটা। ঝড়-বৃষ্টি ও মৃদু শিলাবৃষ্টিও আঘাত হানে মাঠের কতক স্থানে। জমিতে পানি জমে যওয়ায় ও ধান গাছ মাটিতে পড়ে যাওয়ায় ধান কাটতে কৃষকেরা বাধাগ্রস্ত হন। জমিতে দীর্ঘ সময় ধান পড়ে রইল। পানিতে ভিজে বহু ধান নষ্ট হল। নষ্ট হল খড়। শ্রমিক সঙ্কট প্রকট হয়ে দেখা দিল। শ্রমিকের মজুরী বেড়ে দিন প্রতি ৫-৬শ’ টাকার স্থলে ১২০০ টাকা পর্যন্ত দাঁড়াল। আবার ১০০ কেজি ধানের বিপরীতে ২০ কেজি পারিশ্রমিক দাঁড়াল ৩০ কেজি থেকে ৪০ কেজি। প্রাকৃতিক ও সামাজিক  প্রতিকূল পরিস্থিতির শিকার হয়ে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।  যদি উপজেলা প্রশাসন শ্রমিকের মজুরী নির্ধারণ করে দিতেন , তাহলে কৃষকেরা অনেকটাই ক্ষতির হাত থেকে রক্ষা পেতেন। বৃষ্টিজনিত দুর্যোগে ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় বিঘাপ্রতি সর্বনিম্ন ফলন হয়েছে ১৩-১৪ মণ [৪০ কেজি হিসাবে]; আর সর্বোচ্চ ফলন হয়েছে ২০-২২ মণ। কৃষি বিভাগ ধান ও চাল উৎপাদনের যে লক্ষ্যমাত্রা  নির্ধারণ করে ছিল তা পূর্ণ হবে না বলেই সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews