1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারায় ইজারা শর্ত লংঘন প্রাকৃতিক লেক ভরাট করে ব্যক্তি মালিকনায় নির্মাণ করা হচ্ছে আনন্দ-বিনোদন পার্ক। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন কুষ্টিয়ার ভেড়ামারা জিকে কলোনি সংলগ্ন ও রেস্ট হাউজের পেছনে ব্রিটিশ আমলের এই প্রাকৃতিক লেকটির সামনের বৃহৎ অংশ বালু ভরাট করে তড়িঘড়ি চলছে পার্ক নির্মাণের কাজ। শুধু মাছ চাষের জন্য লেকটির গ্রহীতা মানছে না ইজারার শর্ত। ফলে পরিবেশ-প্রতিবেশ বিনষ্ট ও পানি প্রবাহ বন্ধ করে বাণিজ্যিক উদ্দেশ্যে পার্ক নির্মাণের অভিযোগ উঠেছে ইজারা গ্রহীতার বিরুদ্ধে।
এদিকে দিন-দুপুরে বালু ভরাটসহ তড়িঘড়ি পার্কের নানা স্থাপনা নির্মাণ শুরু হলেও কর্তৃপক্ষের রহস্যজনক নীরবতা ভাবিয়ে তুলেছে এলাকাবাসীকে। সরেজমিনে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৪৯.৬৯ একর আয়তনের লেক/জলাশয়টিতে সারা বছর পানি প্রবহমানসহ দেশি মাছ চাষের অভয়ারণ্য। প্রাকৃতিক এই জলাশয়টি ৫৫ লাখ টাকা চুক্তিমূল্যে চলতি বছরের ১ এপ্রিল থেকে তিন বছর মেয়াদে জনৈকা সালেহা খাতুন শুধু মাছ চাষের জন্য শর্ত সাপেক্ষে ইজারা পান। কিন্তু শর্ত উপেক্ষা করে লেকের সামনের বড় একটি অংশ বালু দিয়ে ভরাট করে আনন্দ-বিনোদন পার্ক নির্মাণ শুরু করা হয়েছে।
অভিযোগ রয়েছে সালেহা খাতুনকে ইজারা দেওয়া হলেও নেপথ্যে রয়েছে ধনী এক ব্যবসায়ীর অর্থায়ন ও প্রত্যক্ষ মদত। এতে পরিবেশ-প্রতিবেশ বিনষ্টের পাশাপাশি ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওদা ফারাকপুর এলাকার পানি নিষ্কাশনের ক্যালেনটিও সংকুচিত করে ক্ষতিসাধন করা হয়েছে। শুধু মাছ চাষের জন্যই লেকটি তিন বছরের মেয়াদে ইজারা দেওয়া হয়েছে। ইজারার শর্ত লংঘন করে পার্ক নির্মাণ কিংবা লেকের পরিবর্তন আনা সম্পূর্ণ বেআইনি। সম্প্রতি লেকের ভরাটকৃত অংশে বিনোদনের জন্য বেশ কিছু রাইডসহ পানির ফোয়ারা, সুইমিং পুল স্থাপনের কাজ চলছে পুরোদমে।
এছাড়া বাঁধ নির্মাণে লেকটিকে খণ্ড খণ্ড বিভক্ত ও খেয়াল-খুশিমতো খনন করে পানি প্রবাহ বন্ধসহ প্রমোদ ভ্রমণ ও আনন্দ-বিনোদনের যাবতীয় কার্যক্রমও চলমান। লেকটিতে স্থায়ী কোনো অবকাঠামো নির্মাণ কিংবা পরিবর্তন আনা ইজারা শর্তাবলীর সুস্পষ্ট লংঘন। ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের কৃষক আব্দুল আজিজ জানান, জিকে কলোনির পেছনের প্রাকৃতিক লেকটি ভরাট করে পার্ক স্থাপিত হলে তা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। বৃহদায়তনের এই লেকটি রক্ষায় সরকারের আশু হস্তক্ষেপ দাবি করেন তিনি।
এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত জানান, লেক ভরাট করে পার্ক স্থাপনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা যত দ্রুত সম্ভব সরেজমিনে পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহেদুল ইসলাম জানান, শুধু মাছ চাষের জন্যই লেকটি তিন বছরের মেয়াদে ইজারা দেওয়া হয়েছে। ইজারার শর্ত লংঘন করে পার্ক নির্মাণ কিংবা লেকের পরিবর্তন আনা সম্পূর্ণ বেআইনি। অভিযোগটি তদন্তে সত্যতা পাওয়া গেলে হলে লিজ বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews