1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে নিজস্ব স্টুডিও থিয়েটার নির্মাণে এগিয়ে যাচ্ছে নাট্যলোক সংস্কৃতির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলস পথচলা

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর: সৃষ্টির আনন্দ,শিল্পচর্চার অঙ্গীকার এবং মঞ্চের প্রতি গভীর ভালোবাসা হৃদয়ে ধারণ করে এগিয়ে চলছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্যলোক সিরাজগঞ্জ।দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের পথে সংগঠনটির নিজস্ব স্টুডিও থিয়েটার নির্মাণের কাজ বর্তমানে পুরোদমে এগিয়ে চলছে।নাট্যচর্চার জন্য একটি স্থায়ী আধুনিক ও সৃজনশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নির্মাণাধীন এই স্টুডিও থিয়েটার ভবিষ্যতে নাট্যলোকের শিল্পী,নাট্যকর্মী এবং সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য একটি প্রাণকেন্দ্রে পরিণত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য,নাট্য ব্যক্তিত্ব,বিশিষ্ট অভিনেতা এবং নাট্যলোক সিরাজগঞ্জের সভাপতি মমিন বাবু বলেন, নাট্যলোকের নিজস্ব স্টুডিও থিয়েটার আমাদের বহু বছরের স্বপ্ন,ভালোবাসা এবং সংগ্রামের ফসল।বাংলাদেশের প্রখ্যাত আলোক পরিকল্পক সিরাজগঞ্জের কৃতি সন্তান ঠান্ডুর রায়হান ভাইয়ের আন্তরিক পরামর্শ ও সহযোগিতায় আমরা একটি নান্দনিক ও আধুনিক স্টুডিও থিয়েটার নির্মাণের পথে এগিয়ে যেতে পেরেছি।
তিনি আরও বলেন,নাটক শুধু বিনোদনের মাধ্যম নয় এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। একটি স্থায়ী মঞ্চ ও সৃজনশীল চর্চাকেন্দ্রের অভাব আমরা দীর্ঘদিন ধরে অনুভব করেছি।সেই অভাব পূরণের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।আমরা বিশ্বাস করি এই স্টুডিও থিয়েটার নির্মিত হলে সিরাজগঞ্জের নাট্য আন্দোলন নতুন মাত্রা পাবে এবং তরুণ প্রজন্ম সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চায় আরও বেশি সম্পৃক্ত হবে।

মমিন বাবু আরও বলেন,
এই স্বপ্ন কেবল নাট্যলোকের নয় এটি সিরাজগঞ্জের সংস্কৃতিমনা মানুষের স্বপ্ন। সকলের ভালোবাসা,সহযোগিতা ও আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা চাই এই স্টুডিও থিয়েটার আগামী দিনে শিল্পী,নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমী মানুষের মিলনমেলায় পরিণত হোক। এখান থেকেই জন্ম নিক নতুন নতুন নাট্যস্রষ্টা,নতুন চিন্তা ও নতুন সম্ভাবনা।
সংস্কৃতি মানুষের মনকে আলোকিত করে সমাজকে এগিয়ে নিয়ে যায়।তাই এই স্টুডিও থিয়েটার শুধু একটি ভবন নয় এটি হবে সৃজনশীলতা,মানবিকতা ও সাংস্কৃতিক জাগরণের এক উজ্জ্বল বাতিঘর। সংস্কৃতিমনা মানুষের স্বপ্ন ও প্রত্যাশাকে সঙ্গে নিয়ে নাট্যলোক সিরাজগঞ্জের এই উদ্যোগ ইতোমধ্যেই নাট্যপ্রেমী মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

উল্লেখ্য: অদূর ভবিষ্যতে এই স্টুডিও থিয়েটার সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম উজ্জ্বল ঠিকানায় পরিণত হবে।স্টুডিও থিয়েটারটি নির্মিত হলে নিয়মিত নাট্য মহড়া,কর্মশালা,নাট্য প্রদর্শনী,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্পচর্চার নানা কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের নাট্যকর্মীদের জন্য এটি একটি সৃজনশীল শিক্ষাকেন্দ্র ও সাংস্কৃতিক বিকাশের অনন্য প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews