1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

বাজেটের আগেই সিগারেটের বাজারে অস্থিরতা, সিগারেটের কৃত্রিম সংকট, ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

‎
‎মোঃ সাইফুল ইসলাম,নাসিরনগর,ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধিঃ
‎
‎বাজেট কার্যকরের আগেই সিগারেটের বাজারে মূল্যবৃদ্ধির অভিযোগ উঠেছে। নতুন অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এর আগেই বাজারে শুরু হয়েছে মূল্যবৃদ্ধির প্রবণতা। বিশেষ করে তামাকজাত পণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে বাজেটে সিগারেটের ওপর কর বৃদ্ধির প্রস্তাব ঘোষণার পর থেকেই। খুচরা বিক্রেতা ও ভোক্তাদের অভিযোগ, নতুন দাম কার্যকর হওয়ার আগেই একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও সরবরাহকারী চক্র বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে সিগারেট বিক্রি করছে। নাসিরনগর সহ দেশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি দামে বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি পর্যায় থেকেই তাদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে ভোক্তাদের কাছ থেকেও বাড়তি দাম নেওয়া হচ্ছে।
‎
‎বাজার সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত বাজেটে তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধির খবর প্রকাশের পরপরই কিছু কিছু কোম্পানি ও ডিলার পর্যায়ে সরবরাহ সীমিত করে দেওয়া হয়। এতে বাজারে সিগারেটের কৃত্রিম সংকটের আশঙ্কা তৈরি হয় এবং সেই সুযোগে দাম বাড়তে শুরু করেছে।
‎নাসিরনগরের কয়েকজন খুচরা বিক্রেতা জানান, জুন মাসের শুরু থেকেই পাইকারি বাজারে সিগারেটের দাম ধাপে ধাপে বাড়ানো হয়েছে। ফলে পূর্বের দামে সিগারেট বিক্রি করা সম্ভব হচ্ছে না। তারা বলেন, দাম বাড়লেও সিগারেটের চাহিদায় তেমন কোনো পরিবর্তন দেখা যায় না, ফলে শেষ পর্যন্ত বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে ভোক্তাদেরই।
‎
‎অন্যদিকে প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের ওপর কর ও শুল্ক কমানোর ঘোষণা দেওয়া হয়েছে, সেসব পণ্যের ক্ষেত্রে বাজারে এখনো তেমন কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। অনেক পণ্যের দাম আগের মতোই রয়েছে, কোথাও কোথাও মূল্য আরও বেড়েছে।
‎বিক্রেতাদের দাবি, পুরোনো দামে কেনা স্টক শেষ না হওয়া পর্যন্ত নতুন কম দামে পণ্য বিক্রি করা সম্ভব নয়। তবে ভোক্তারা বলছেন, দাম বাড়ানোর সময় ব্যবসায়ীরা কখনো পুরোনো স্টকের যুক্তি দেখান না। বরং ঘোষণার পরপরই নতুন দাম কার্যকর করে দেওয়া হয়। অথচ দাম কমানোর ক্ষেত্রে নানা অজুহাত ক্রেতাদের সামনে আনা হয়।
‎
‎ভোক্তাদের অভিযোগ, বাজারে কার্যকর নজরদারির অভাব এবং অসাধু সিন্ডিকেটের প্রভাবের কারণে সাধারণ মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা মনে করেন, বাজেট ঘোষণার পর থেকে বাস্তবায়নের মধ্যবর্তী সময়টিতে বাজারে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু করা প্রয়োজন।
‎
‎অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরাও একই ধরনের মত দিয়েছেন। তাদের মতে, প্রতিবছরই বাজেট ঘোষণার পর কিছু অসাধু ব্যবসায়ী মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করে। এ প্রবণতা রোধে সরকারের সংশ্লিষ্ট সংস্থা, বিশেষ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাজার তদারকি প্রতিষ্ঠানগুলোর আরও সক্রিয় ভূমিকা পালন প্রয়োজন।
‎
‎তারা বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে।
‎

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews