1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝিকরগাছার ফুলবাড়িতে রাতভর জুয়ার আসর, ধ্বংসের পথে উঠতি বয়সী যুবসমাজ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে নিয়মিত জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে একদল সংঘবদ্ধ যুবকের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সন্ধ্যা নামলেই শুরু হয় জুয়ার আসর, যা চলে গভীর রাত পর্যন্ত। এসব আসরে অংশ নিচ্ছে উঠতি বয়সী কিশোর-যুবকরাও। ফলে তারা লেখাপড়া ও স্বাভাবিক জীবনযাপন থেকে বিচ্যুত হয়ে অপরাধের দিকে ঝুঁকে পড়ছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের একাধিক স্থানে প্রকাশ্যেই বসছে জুয়ার আসর। অভিযোগ রয়েছে, ফজলুর মোটর সংলগ্ন এলাকা, আব্দুল কুদ্দুসের কলাবাগান, পশ্চিম মাঠের বাগানসহ কয়েকটি নির্জন স্থানে প্রতিদিন সন্ধ্যার পর জুয়ার আয়োজন করা হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে ভিড় জমে বিভিন্ন বয়সী মানুষের। তবে উদ্বেগের বিষয় হলো, উঠতি বয়সী অনেক তরুণও এসব আসরে নিয়মিত অংশ নিচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী কয়েকজন ব্যক্তি এসব জুয়ার আসর পরিচালনা করে প্রতিদিন বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন। তাদের ছত্রছায়ায় নির্বিঘ্নে জুয়ার আসর চলায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও রহস্যজনক কারণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, জুয়ার নেশায় আসক্ত হয়ে অনেকেই সংসারের প্রতি দায়িত্বহীন হয়ে পড়ছেন। সংসারের টাকা-পয়সা জুয়ায় হারিয়ে পরিবারে সৃষ্টি হচ্ছে অশান্তি। ইতোমধ্যে কয়েকজন জুয়ারীর স্ত্রী স্বামীর জুয়া খেলার প্রতিবাদ করে বাবার বাড়িতে চলে গেছেন বলেও অভিযোগ রয়েছে। এতে পারিবারিক কলহ-বিবাদ বেড়ে সামাজিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে।

স্থানীয়দের ভাষ্য, জুয়ার বিস্তারের কারণে এলাকায় চুরি, ছিনতাই, মাদকসেবন এবং অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। কিশোরদের একটি অংশ সহজে অর্থ উপার্জনের প্রলোভনে জড়িয়ে পড়ছে জুয়ার মতো অবৈধ কর্মকাণ্ডে, যা ভবিষ্যতে কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধের জন্ম দিতে পারে বলে তারা মনে করছেন।

ফুলবাড়ি গ্রামের সচেতন নাগরিকরা বলেন, “আজ যদি জুয়ার আসর বন্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী প্রজন্মকে ভয়াবহ মূল্য দিতে হবে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় এখনই প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন।”

এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী অবিলম্বে জুয়ার আসর বন্ধ, আয়োজকদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews